রূপগঞ্জে আওয়ামী লীগের লোকজনও থাকতে পারে না: তৈমূর

প্রথম পাতা » ছবি গ্যালারী » রূপগঞ্জে আওয়ামী লীগের লোকজনও থাকতে পারে না: তৈমূর
বুধবার, ২৯ নভেম্বর ২০২৩



রূপগঞ্জে আওয়ামী লীগের লোকজনও থাকতে পারে না: তৈমূর

তৃণমূল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেছেন, ‘আমি জীবনভর হেভিওয়েটদের বিরুদ্ধে লড়েছি। এখনও লড়াই করবো। আমি মজলুমদের রাজনীতি করি। হেভিওয়েটরা সবসময় মজলুমদের নির্যাতন করে। রূপগঞ্জে আজ আওয়ামী লীগের লোকজনও থাকতে পারে না। তাদের জমিও দখল হয়ে গেছে। পিএসরা এগুলো করে। আমি অতীতেও পিএস রাখিনি, ভবিষ্যতেও রাখবো না।’

বুধবার (২৯ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জে নির্বাচন কমিশনের অফিসে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে মনোনয়ন পত্র জমা শেষে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন ‘বিএনপি যারা করে সকলে গাড়ি জ্বালায় না। আমি দেখছি যারা বিএনপি করে কেউ বাড়ি থাকতে পারে না। আমি শুনেছি, রূপগঞ্জে এমপি সাহেব যে লিস্ট দেয় তাদের কেউ বাড়িতে থাকতে পারেন না। প্রশাসনকে অনুরোধ করবো- আপনারা নিশ্চিত হন, যারা গাড়িতে আগুন দেয় না, তাদের বাড়িতে থাকতে দিন। গণগ্রেপ্তার অংশগ্রহণমূলক নির্বাচনে বাধা হতে পারে।’

তৈমূর বলেন, ‘প্রধানমন্ত্রী এবার কমিটমেন্ট দিয়েছেন নির্বাচন তিনি সুষ্ঠু করবেন। আমি বিশ্বাস করি তিনি তার কমিটমেন্ট রক্ষা করবেন। তিনি যদি এটা রক্ষা করতে না পারেন তাহলে যে সংকট হবে এ সংকটের প্রধান ভিকটিম প্রধানমন্ত্রী নিজে হয়ে যাবেন।’

তিনি আরো বলেন, ‘একটি দলের মহাসচিব একাধিক আসনে নির্বাচন করতেই পারে। তবে দল ও জোটের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে।’

বাংলাদেশ সময়: ২৩:০৩:১০   ২৯৩ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
চন্দনাইশে ৩৪৫ রোহিঙ্গাকে আটক করেছে যৌথ বাহিনী
ভোটই নির্ধারণ করবে ইনসাফভিত্তিক সমাজ হবে কি না: সারজিস আলম
সরকার কে গঠন করবে তা নির্ধারণ করবে দেশের জনগণ : নাহিদ ইসলাম
এবারের ভোটে জালিয়াতি হওয়ার কোনো সম্ভাবনা নেই : মির্জা ফখরুল
প্রতিপক্ষের বিরুদ্ধে মিথ্যা বক্তব্য স্বাভাবিক বিষয় নয় : মির্জা আব্বাস
সরকারি প্রতিষ্ঠানে কোনো দুর্নীতি থাকবে না : প্রধান উপদেষ্টা
গুমের বাংলাদেশে ফিরতে না চাইলে ১১ দলীয় জোটে শামিল হতে হবে : মামুনুল হক
ভারতের সঙ্গে সম্পর্ক থমকে আছে, নতুন সরকার মসৃণ করবে : পররাষ্ট্র উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ