সোনারগাঁয়ে ট্রাকে আগুন, দগ্ধ চালকের সহযোগী

প্রথম পাতা » ছবি গ্যালারী » সোনারগাঁয়ে ট্রাকে আগুন, দগ্ধ চালকের সহযোগী
বুধবার, ২৯ নভেম্বর ২০২৩



সোনারগাঁয়ে ট্রাকে আগুন, দগ্ধ চালকের সহযোগী

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় পণ্যবাহী ট্রাকে দুর্বৃত্তদের দেওয়া আগুনে ট্রাকটির চালকের সহযোগী গুরুতর দগ্ধ হয়েছেন বলে জানিয়েছে পুলিশ৷

আহত মো. সায়মন (২০) শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন বলে জানান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (‘খ’ সার্কেল) শেখ বিল্লাল হোসেন৷

তিনি বলেন, রাত আনুমানিক নয়টার দিকে উপজেলার শিংলাবো এলাকায় এশিয়ান হাইওয়েতে পণ্যবাহী ট্রাকটিতে পেট্রোল বোমা ছোড়ে দুর্বৃত্তরা৷

“উপজেলার মেঘনাঘাট থেকে ট্রাকটিতে টাইলস নিয়ে ওই সড়ক ধরে সিরাজগঞ্জ জেলার দিকে যাচ্ছিলেন চালক ও তার সহযোগী৷ পথে দুর্বৃত্তরা ট্রাকটির সামনের অংশে পেট্রোল বোমা ছুড়লে দ্রুততার সাথে চালক নেমে যেতে সক্ষম হন কিন্তু নামতে দেরি করায় দগ্ধ হন তার চালক৷”

২০ বছর বয়সী সায়মনের দুই হাত পুড়ে গেছে৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভায় এবং দগ্ধ ব্যক্তিকে হাসপাতালে পাঠায় বলে জানান এ পুলিশ কর্মকর্তা৷

বাংলাদেশ সময়: ২৩:০৮:০৮   ৩৬৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আশাপুর সিনিয়র আলিম মাদ্রাসায় অ্যাডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা প্রদান
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
বগুড়ায় দুই শিশুকে ধর্ষণের মামলায় আসামির ৬০ বছরের কারাদণ্ড
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বন্দুক-গোলাবারুদ উদ্ধার
‘প্রেম খুঁজে পেতে এখন আরো বিভ্রান্ত হতে হয়’, বললেন ঐশ্বর্য
দেশে কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ গড়ার সুযোগ রয়েছে : পানিসম্পদমন্ত্রী
সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের পার্লামেন্টারি প্রতিনিধিদলের সাক্ষাৎ
নাটোরে মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
আর্সেনালের সাথে ২০৩০ পর্যন্ত নতুন চুক্তি নবায়ন করলেন আর্তেতা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ