গাজায় দুই স্কুলে ইসরাইলি হামলা, নিহত ৫০

প্রথম পাতা » আন্তর্জাতিক » গাজায় দুই স্কুলে ইসরাইলি হামলা, নিহত ৫০
মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩



গাজায় দুই স্কুলে ইসরাইলি হামলা, নিহত ৫০

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় দুটি স্কুলে হামলা চালিয়েছে ইসরাইল। এতে স্কুল দুটিতে আশ্রয় নেয়া অন্তত ৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। বার্তাসংস্থা ওয়াফার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

ওয়াফা জানায়, সোমবার গাজা উপত্যকার উত্তরে দারাজ এলাকায় দুটি স্কুলে ইসিরাইলি বিমান হামলায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছেন। গাজায় ইসরাইলি হামলা শুরু হওয়ার পর থেকে বাস্তুচ্যুত লোকজন সেখানে আশ্রয় নিয়েছিল।

অবশ্য হামলা ও প্রাণহানির এ খবরটি তাৎক্ষণিকভাবে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে রয়টার্স। এছাড়া ইসরাইলি সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেছেন, তারা হামলার বিষয়টি খতিয়ে দেখছেন।

গত ৭ অক্টোবর থেকে গাজায় হামলা চালাচ্ছে ইসরাইল। দীর্ঘ দেড় মাসেরও বেশি সময় ধরে হামলা চালানোর পর মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত ২৪ নভেম্বর প্রথম দফায় চার দিনের যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপর দুই দফায় মোট তিন দিন বাড়ানো হয় যুদ্ধবিরতি। এর মধ্যে চুক্তি মেনে উভয় পক্ষে মোট সাতবার বন্দি বিনিময় হয়েছে। এরপর ১ ডিসেম্বর এ চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় আবারও গাজায় ব্যাপক হামলা শুরু করেছে ইসরাইলি সেনারা।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে অবরুদ্ধ গাজায় ইসরাইলি বিমান ও স্থল অভিযানে কমপক্ষে ১৫ হাজার ৮৯৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ৭০ শতাংশই নারী বা ১৮ বছরের কম বয়সী শিশু-কিশোর। এছাড়াও আহত হয়েছেন ৪০ হাজারেরও বেশি।

বাংলাদেশ সময়: ১১:০৭:০৮   ৪১৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


বিশ্বের ১৬ অঞ্চলে খাদ্যসংকট তীব্র হওয়ার আশঙ্কা, দুর্ভিক্ষের সতর্কতা জাতিসংঘের
১৬ ডিসেম্বর শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করল ভারত
শান্তির প্রতীক তুলে ধরে মিস ইউনিভার্স মঞ্চে দুয়োধ্বনির মুখে মিস ইসরাইল
রক্ষণাবেক্ষণে ২৫ দিন বন্ধ থাকবে আদানির ৮০০ মেগাওয়াটের ইউনিট
প্রথমবারের মতো বিদেশি নভোচারীকে নিয়ে মহাকাশ অভিযানে যাচ্ছে চীন
সংযুক্ত আরব আমিরাতে বাস-ট্রাকের সংঘর্ষে ১১ জনের প্রাণহানি
ইসরাইলে মার্কিন সামরিক সহায়তা বন্ধের আহ্বান মামদানির
দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে ভারত সফরে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
বুধের কক্ষপথে প্রবেশ করেছে জাপান-ইউরোপের যৌথ মহাকাশযান
পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ