দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত

প্রথম পাতা » খেলাধুলা » দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত
বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩



দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত

বৃষ্টির কারণে বাংলাদেশ-নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। সকাল থেকে শুরু হওয়া বৃষ্টি এখনো থামেনি। যার কারণে দুপুর ১ টা ৫৪ মিনিটে দ্বিতীয় দিনের খেলা আনুষ্ঠানিকভাবে পরিত্যক্ত ঘোষণা করা হয়।

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের দ্বিতীয় দিনের খেলাটা গেল বৃষ্টির পেটে। সকাল থেকেই বৃষ্টি হওয়ায় প্রথমে খেলা শুরু হতে দেরি হয়। যদিও বৃষ্টির কারণে ক্রিকেটাররা মাঠে নামার সুযোগ-ই পায়নি। ফলে প্রথম সেশনের খেলা শেষ হয় একটি বল-ও মাঠে না গড়িয়ে। এবার দুপুর ১ টা ৫৪ মিনিটে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়া হয়, আজ আর খেলা মাঠে গড়ানো সম্ভব হচ্ছে না।

তৃতীয় দিনে খেলা হবে ৯৮ ওভার। খেলা শুরু হবে নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগে অর্থাৎ সকাল সোয়া ৯টায়। আর বিকেলের সেশনেও খেলা হবে ১৫ মিনিট বেশি।

এদিকে ঢাকা টেস্টের প্রথম দিনটা ছিল স্পিনারদের জন্য। টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে মাত্র ১৭২ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। আলোচনায় আসে মুশফিকের বিতর্কিত আউট নিয়ে। হাত দিয়ে বল থামাতে গিয়ে ‘হ্যান্ডলড দ্য বল’ আউট হয়েছেন বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। নিউজিল্যান্ডের ৮ উইকেট-ই নিয়েছে স্পিনাররা।

বাংলাদেশের প্রথম ইনিংসের জবাব দিতে নেমে মহাবিপদে পড়ে কিউইরা। দিনের খেলা শেষ হওয়ার আগে ৫৫ রান তুলতেই তারা হারায় ৫ উইকেট। টাইগারদের ৫ উইকেট-ই নিয়েছেন দুই স্পিনার তাইজুল ও মিরাজ।

বাংলাদেশ সময়: ১৪:৩৪:৫৮   ৩৩০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


রোনালদোকে ছাড়াই ডেনমার্ককে হারিয়ে পর্তুগালের দারুণ জয়
সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়ে নবম বাংলাদেশ
ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে হেরেছে বাংলাদেশ
পাকিস্তানের কাছে হেরে সোনা জয়ের স্বপ্ন শেষ বাংলাদেশের
৪ গোলের জয় পেল মেসিবিহীন নতুন যুগের আর্জেন্টিনা
১০ জনের চেক প্রতিরোধ ভেঙে ইংল্যান্ডের প্রথম জয়
ক্রোয়েশিয়াকে ৪-১ গোলে হারিয়ে নেশনস লিগে উড়ছে স্পেন
তুরস্ককে হারিয়ে প্রথম জয় ইতালির
৬ গোলের রোমাঞ্চকর ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতল ব্রাজিল
জার্মানিকে হারিয়ে ইতিহাস গড়ল গ্রিস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ