দিল্লিজুড়ে হঠাৎ কেন নিরাপত্তা জোরদার

প্রথম পাতা » আন্তর্জাতিক » দিল্লিজুড়ে হঠাৎ কেন নিরাপত্তা জোরদার
শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩



নিষিদ্ধ সংগঠন শিখস ফর জাস্টিসের ভারতীয় পার্লামেন্টে হামলার হুমকিতে নড়েচড়ে বসেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরইমধ্যে দিল্লির গুরুত্বপূর্ণ স্থান এবং পার্লামেন্ট ভবন ও আশাপাশের এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

শুক্রবার (৮ ডিসেম্বর) হিন্দুস্তান টাইমসসহ ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, খালিস্তানপন্থি শিখ নেতা হত্যাকাণ্ড ও সংগঠনটির প্রধানকে হত্যার ষড়যন্ত্র ইস্যুতে ভারতের পার্লামেন্টে হামলার হুমকি দেয় দেশটিতে নিষিদ্ধ সংগঠন ‘শিখস ফর জাস্টিসে’র প্রধান গুরপতবন্ত সিং পান্নুন।

সামাজিক মাধ্যমে ভিডিও পোস্ট করে তিনি বলেন, আগামী ১৩ ডিসেম্বর অথবা এর মধ্যে ভারতের পার্লামেন্টে হামলা চালানো হবে। ওই ভিডিওতে পান্নুন দাবি করেছেন, তাকে হত্যার ছক কষেছিল ভারত সরকার। কিন্তু তা ব্যর্থ হয়েছে। আর সেটার প্রতিশোধ নিতেই হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন তিনি।

সংগঠনটির প্রধানের এমন হুমকিতে এবার নড়েচড়ে বসেছে ভারত। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে উঠে আসে পান্নুনের হুমকির বিষয়টি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী বলেন, এই হুমকিকে গুরুত্ব সহকারে দেখছে ভারত সরকার। এরইমধ্যে এ বিষয়ে কাজ শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শিখস ফর জাস্টিস সংগঠনটি হামলার হুমকি দিয়ে মনোযোগ আকর্ষণের চেষ্টা করছে বলেও দাবি করেন অরিন্দম বাগচী।

দিল্লিজুড়ে হঠাৎ কেন নিরাপত্তা জোরদার

এমন এক সময়ে এই হুমকি এল, যখন ভারতের পার্লামেন্টে সেশন চলছে। পুলিশ বলছে, এরইমধ্যে দিল্লির গুরুত্বপূর্ণ স্থান এবং পার্লামেন্ট ভবন ও আশাপাশের এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে।

২০০১ সালের ১৩ ডিসেম্বর ভারতের পার্লামেন্টে হামলা হয়েছিল। ওই হামলায় ১৫ জন নিহত হন। এবারও ১৩ ডিসেম্বর তেমন আরেকটি হামলার হুমকি দিলেন পান্নুন।

এদিকে পান্নুন হত্যা ষড়যন্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে চলমান কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই আগামী সপ্তাহে দিল্লি সফরে আসছেন মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের প্রধান ক্রিস্টোফার রে।

বুধবার (৬ ডিসেম্বর) ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেট্টি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে শিখ নেতা হত্যার ষড়যন্ত্রে ভারতের জড়িত থাকার বিষয়ে আলোচনা করতে দিল্লিতে আসবেন সে দেশের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা। যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) পরিচালক ক্রিস্টোফার রে ১১ ও ১২ ডিসেম্বর দিল্লিতে থাকবেন।

ভারত সফরে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তা ক্রিস্টোফার রে দেশটির ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির (এএনআই) প্রধান দীনকর গুপ্তর সঙ্গে বৈঠক করবেন।

উল্লেখ্য, সম্প্রতি যুক্তরাষ্ট্রের ম্যানহাটনের মার্কিন অ্যাটর্নি অফিসের পক্ষ থেকে আদালতে জানানো হয়, খালিস্তানি ‘জঙ্গিকে’ হত্যার ছক কষেছিলেন এক ভারতীয় কর্মকর্তা। যিনি আগে ভারতের আধা-সামরিক বাহিনী সিআরপিএফে কর্মরত ছিলেন। পান্নুনকে হত্যার জন্য দু’জনের সঙ্গে আলোচনা করেছিলেন নিখিল গুপ্তা নামে ওই ভারতীয় কর্মকর্তা। ওই দুজনই আবার ‘আন্ডার-কভার এজেন্ট’ ছিলেন বলে দাবি করা হয়েছে।

যদিও পান্নুনকে হত্যাচেষ্টার ঘটনায় ভারতীয় কোনো কর্মকর্তার সম্পৃক্ততার অভিযোগে বিরক্তি প্রকাশ করেছে ভারত সরকার।

বাংলাদেশ সময়: ১২:১১:৩৬   ৩৬৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


নেপালের কাঠমান্ডুতে “South Asian Trade Fair 2026″ এ বাংলাদেশের অংশগ্রহণ
দ্বিপক্ষীয় প্রক্রিয়া পুনরুজ্জীবনে ঢাকার সঙ্গে কাজ করছে দিল্লি : ভারত
ভোট-পরবর্তী সহিংসতায় পশ্চিমবঙ্গে নিহত ৪
আমিরাতের পেট্রোলিয়াম স্থাপনায় ইরানের ড্রোন হামলা
নিজ আসনেই ডুবলেন মমতা, জয়ী শুভেন্দু
ইরানের নতুন শান্তি প্রস্তাব গ্রহণ করবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প
যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টি হত্যাকাণ্ড: স্মৃতি রক্ষায় যে পদক্ষেপ নিলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ
মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো মিত্রদের রক্ষা করতে পারে না : মোজতবা খামেনি
২ শতাধিক তেল-গ্যাস ক্ষেত্রের খোঁজ পেল চীন
বলিভিয়ায় বাস দুর্ঘটনায় অন্তত ৯ জনের প্রাণহানি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ