আলিয়ার অভিনয় দেখে কেঁদেছিলেন রণবীর

প্রথম পাতা » ছবি গ্যালারী » আলিয়ার অভিনয় দেখে কেঁদেছিলেন রণবীর
শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩



আলিয়ার অভিনয় দেখে কেঁদেছিলেন রণবীর

বলি তারকা আলিয়া এবং রণবীর কাপুরের প্রেম সবারই জানা। হীরের আংটি দিয়ে রণবীর বিয়ের প্রপোজ করেছিলেন আলিয়াকে। আর এই ঘটনার ছবি অভিনেত্রী রণবীর সিংকে দেখিয়েছিলেন। ছবি দেখার পর যা ঘটল তা অভাবনীয়। কী হয়েছিল তাদের মধ্যে?

তখন, সবে ট্রিপ সেরে ফিরেছেন তারা। আর আলিয়া ব্যস্ত ছিলেন নতুন ছবি নিয়ে। তখন থেকেই করণের রকি আউর রানী ছবির প্রস্তুতি ছিল তুঙ্গে। কিন্তু, আলিয়ার মন ছিল অশান্ত। অভিনেত্রী কাউকে না পেয়ে, শুটিং ফ্লোরের একজনের কাছেই সমস্ত ছবি দেখিয়ে ফেলেছিলেন। তিনি আর কেউ না, বরং রণবীর সিং।

তখন তাদের মধ্যে আলাদাই বন্ধুত্ব। আলিয়া রণবীরকে তার ট্রিপের সমস্ত ছবি দেখিয়েছিলেন। এমনকি রণবীর যেভাবে তাকে প্রপোজ করেছিলেন সেই ছবিও দেখিয়ে ফেলেছিলেন। আর এই ছবি দেখে রণবীর যা করেছিলেন তাতে অবাক হয়ে গিয়েছিলেন আলিয়া।

অভিনেত্রী বলেন, আমরা ধিন্ডোরা গানের প্রাকটিস করছিলাম। তো, রণবীরকে বললাম, আমি কিছু দেখাতে চাই তোমায়। ও খুব আগ্রহের সঙ্গে বলল সেটা কী? আমি যেই ছবি দেখালাম রণবীর কাঁদতে শুরু করল।

প্রসঙ্গত, কফি উইথ করণের শোয়ে এসেই তিনি এ কথা বলেছিলেন। আলিয়া বলেন, ও আঁতকে উঠেছিল আমার ছবি দেখে। কিছু বলছিল না, শুধু চোখে পানি নিয়ে তাকিয়ে রয়েছিল আমার দিকে।

বাংলাদেশ সময়: ১৮:১৪:১৯   ৫৮৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


তৃণমূল পর্যায়ে স্তন ক্যান্সার স্ক্রিনিং চালুর উদ্যোগ নিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
জাতীয় প্রেস ক্লাবের ঐতিহ্য অক্ষুণ্ন রেখে উন্নয়ন করতে হবে: শেখ রবিউল আলম
অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই দুর্গাপূজার মূল দর্শন : রাষ্ট্রপতি
ভূমি খাতে অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে - ভূমিমন্ত্রী
আওয়ামী লীগের পথেই হাঁটছে বিএনপি: জামায়াত আমির
প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী
আমিনবাজারে মহাসড়কের পাশে গাছের চারা রোপণ করলেন প্রধানমন্ত্রী
চালকদের দৃষ্টিশক্তি পরীক্ষা ও বিনা মূল্যে চশমা বিতরণ কর্মসূচির উদ্বোধন
জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী
ঢাকায় ফিফা সভাপতি ইনফান্তিনো

News 2 Narayanganj News Archive

আর্কাইভ