ইইউ নির্বাচনী বিশেষজ্ঞ মিশনের সঙ্গে এবি পার্টির নেতাদের মতবিনিময়

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইইউ নির্বাচনী বিশেষজ্ঞ মিশনের সঙ্গে এবি পার্টির নেতাদের মতবিনিময়
শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩



ইইউ নির্বাচনী বিশেষজ্ঞ মিশনের সঙ্গে এবি পার্টির নেতাদের মতবিনিময়

ইউরোপিয়ান ইউনিয়ন নির্বাচনী বিশেষজ্ঞ মিশন প্রতিনিধিদলের সঙ্গে সৌজন‌্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) নেতারা। আজ শনিবার (৯ ডিসেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে এ মতবিনিময় অনু‌ষ্ঠিত হয়। মিশনের প্রধান ও নির্বাচনী বিশেষজ্ঞ ডেভিড নোয়েল ওয়ার্ড এবং রাজনৈতিক বিশেষজ্ঞ আলেকজান্ডার মাতুস মিশনের প্রতিনিধিত্ব করেন।

বৈঠকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও এবি পার্টির যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম, সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু, এবি পার্টির যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ও ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া দলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন।

ইইউ নির্বাচন বিশেষজ্ঞরা এবি পার্টির উদ্দেশ্য, কর্মসূচি এবং সমস্যা সমাধানমূলক নতুন প্রজন্মের রাজনীতি এবং ৭ জানুয়ারির নির্বাচন বর্জনের কারণ সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করেন। এবি পার্টির নেতারা দলের সাংগঠনিক কাঠামো, সারা দেশে কার্যক্রম, বিশেষ করে আইন প্রয়োগকারী সংস্থা এবং ক্ষমতাসীন দলের সন্ত্রাসীদের কারণে নতুন দলের বিস্তৃতির চ্যালেঞ্জগুলো ব্যাখ্যা করেন। সব শর্ত পূরণ সত্ত্বেও ইসি কর্তৃক এবি পার্টির নিবন্ধন না দেওয়ার বিষয়টিও মতবিনময়কালে উত্থাপিত হয়। এবি পার্টির নেতারা দলের নিবন্ধনের জন্য হাইকোর্টে দায়েরকৃত রিট পিটিশনের বিষয়েও অবহিত করেন।

প্রতিনিধিদলকে এবি পার্টি নেতারা জানান, অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনে শুরু থেকেই ইসি বা সরকার কারোরই কোনো আগ্রহ ছিল না। আসন্ন নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডের অভাব নিয়েও তারা উদ্বেগ প্রকাশ করেন। ২০২৩ সালের অক্টোবর থেকে আজ অবধি প্রায় ২০ হাজার গণতন্ত্রপন্থী কর্মীকে বেআইনিভাবে আটক করা এবং ছয় শতাধিক শীর্ষ বিরোধী নেতৃত্বকে মিথ্যাভাবে শাস্তি প্রদান করা অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক এবং বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য কোনোভাবেই সহায়ক নয় বলে তারা মত প্রকাশ করেন।

তারা বলেন, ক্ষমতাসীন দলের সৃষ্ট ভুঁইফোড় রাজনৈতিক দল ও ডামি প্রার্থী নির্বাচনকে হাস্যকর করে তুলেছে।
এবি পার্টির নেতারা ইইউ মিশনকে জানান, পুলিশের বেআইনি ভূমিকার কারণে গণতান্ত্রিক স্থান ক্রমাগত সঙ্কুচিত হচ্ছে। তারা নির্বাচন-পরবর্তী পরিস্থিতির অবনতি হতে পারে এবং নাগরিক অস্থিরতা সহিংস হয়ে উঠতে পারে বলে উদ্বেগ জানান।

বাংলাদেশ সময়: ১৮:১০:১২   ৩৫৭ বার পঠিত   #







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আগামীতে যেকোনো সংকটে জাতিকে পথ দেখাবে গণঅধিকার পরিষদ: নুরুল হক নুর
জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়াসুও ফুকুদা মারা গেছেন
খাদ্যশস্য সংরক্ষণ ব্যবস্থার উন্নয়নে পাকিস্তানের অভিজ্ঞতা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ : খাদ্যমন্ত্রী
আনসার একাডেমী পরিদর্শন করলেন মরক্কো-সিঙ্গাপুরসহ ৪ দেশের রাষ্ট্রদূত
বরিশাল মেট্রোপলিটন পুলিশের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন আইজিপির
ঢাকায় নাগরিক সেবা নিশ্চিত করা দুই সিটি করপোরেশনের একার পক্ষে বড় চ্যালেঞ্জ: সড়ক মন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উইনরক ইন্টারন্যাশনালের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
উচ্চশিক্ষার মান নিশ্চিতকরণে অ্যাক্রেডিটেশন কাউন্সিলের ভূমিকা বাড়ানো তাগিদ রাষ্ট্রপতির
“অগণতান্ত্রিক ও চক্রান্তকারী শক্তির বিরুদ্ধে ৭ নভেম্বরই অনুপ্রেরণা: রিজভী”

News 2 Narayanganj News Archive

আর্কাইভ