পূর্বের সব রেকর্ড ভাঙল পাগলা মসজিদ

প্রথম পাতা » কিশোরগঞ্জ » পূর্বের সব রেকর্ড ভাঙল পাগলা মসজিদ
শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩



পূর্বের সব রেকর্ড ভাঙল পাগলা মসজিদ

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স থেকে এবার রেকর্ড পরিমাণ টাকা পাওয়া গেছে। তিন মাস ২০ দিন পর ৯টি দানবাক্স খোলার পর গণনা শেষে মিলেছে ৬ কোটি ৩২ লাখ ৫১ হাজার ৪২৩ টাকা।

শনিবার (৯ ডিসেম্বর) রাত সাড়ে ৯টা পর্যন্ত ২৩টি বস্তায় মিলেছে এ বিশাল অংকের অর্থ। নগদ টাকার পাশাপাশি রয়েছে বিদেশি মুদ্রা, স্বর্ণ ও রৌপ্যালংকার। যা অতীতের সব রেকর্ড ভেঙেছে বলে জানিয়েছেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও পাগলা মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ।

এর আগে কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও কিশোরগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখের উপস্থিতিতে সকাল সাড়ে ৭টায় মসজিদের ৯টি দানবাক্স খুলে গণনার কাজ শুরু হয়। রূপালী ব্যাংক কর্মকর্তা-কর্মচারীসহ মসজিদ, মাদ্রাসা ও এতিমখানার দুই শতাধিক আলেম, শিক্ষক ও শিক্ষার্থীরা গণনায় অংশ নেন।

পাগলা মসজিদে আটটি দানবাক্স থাকলেও এবার একটি বাক্স বাড়ানো হয়। দানের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় দানবাক্সের সংখ্যা এখন ৯।

জেলা প্রশাসক ও মসজিদ কমিটির সভাপতি বলেন, সর্বশেষ ১৯ আগস্ট মসজিদের আটটি দানবাক্স খোলা হয়েছিল। তখন ২৩ বস্তায় রেকর্ড পাঁচ কোটি ৭৮ লাখ ৯ হাজার ৩২৫ টাকা এবং বৈদেশিক মুদ্রা, সোনার গয়না ও হীরা পাওয়া গিয়েছিল। এবার ৬ কোটি ৩২ লাখ ৫১ হাজার ৪২৩ টাকা পাওয়া গেছে।

উল্লেখ্য, দান থেকে পাওয়া অর্থ সংশ্লিষ্ট মসজিদসহ জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানার পাশাপাশি সমাজকল্যাণমূলক কাজে ব্যয় হয়।

বাংলাদেশ সময়: ২৩:২১:৪৭   ৪৬০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

কিশোরগঞ্জ’র আরও খবর


গুপ্ত বা নিষিদ্ধ বাহিনী যেন পূজায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে - তথ্য প্রতিমন্ত্রী
বৈঠার ছন্দে মাতল ব্রহ্মপুত্রের পাড়, নৌকাবাইচ দেখতে হাজারও মানুষ
ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন দেশে আসেন: তথ্য প্রতিমন্ত্রী
সাংবাদিকদের নিষ্ঠার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করতে হবে - তথ্য প্রতিমন্ত্রী
শোলাকিয়া ঈদগাহ মাঠে উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সদরপুর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় সোহেল মোল্লা
স্বাস্থ্য খাতের বরাদ্দকৃত টাকা লুটপাট হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী
কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত সকাল ৯টায়
কিশোরগঞ্জে কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ
রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ