তরুণ-তরুণীদের উদ্ভাবনী চিন্তা-চেতনা স্মার্ট বাংলাদেশ গড়তে কার্যকর অবদান রাখবে- বিদ্যুৎ প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » তরুণ-তরুণীদের উদ্ভাবনী চিন্তা-চেতনা স্মার্ট বাংলাদেশ গড়তে কার্যকর অবদান রাখবে- বিদ্যুৎ প্রতিমন্ত্রী
শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩



তরুণ-তরুণীদের উদ্ভাবনী চিন্তা-চেতনা স্মার্ট বাংলাদেশ গড়তে কার্যকর অবদান রাখবে- বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, তরুণ-তরুণীদের সৃজনশীল, অনন্য উদ্ভাবনী চিন্তা-চেতনা স্মার্ট বাংলাদেশ গড়তে কার্যকর অবদান রাখবে। বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিনিয়ত আধুনিক ও পরিবর্তন হয়। এ পরিবর্তনের সাথে দ্রুত খাপ খাইতে পারে তরুণ সমাজ। তরুণদের যার যার অবস্থান থেকে সময়োচিত নেতৃত্ব দিতে পারলে উন্নত সমৃদ্ধ পরিবেশবান্ধব বাংলাদেশ গড়া সময়ের ব্যাপার মাত্র।

প্রতিমন্ত্রী আজ ঢাকায় শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ইয়াং বাংলা আয়োজিত এবং পাওয়ার সেল ও গ্রীন ডেল্টা ইনস্যুওরেন্স কোম্পানির সহযোগিতায় বিচ্ছরণ ২.০ উদ্ভাবনী প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আগামী প্রজন্মের কাজের পরিবেশ আমাদেরকেই তৈরি করে দিতে হবে। বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত উত্তরোত্তর বড় হচ্ছে। সৃষ্ট সমস্যাগুলোর একটি স্মার্ট ও পরিবেশবান্ধব সমাধান প্রয়োজন। আমাদের সমস্যার সমাধান আমাদের মতো করেই করতে হবে। বাংলাদেশের থ্রীহুইলার বা ব্যাটারি চালিত যানবাহনের সমস্যা একান্তই আমাদের। এর সমাধানও আমাদের বের করতে হবে।

প্রতিমন্ত্রী আরো বলেন, বিদ্যুৎচালিত যানবাহনের সংখ্যা বাড়ানো গেলে কার্বন নিঃসরণ উল্লেখযোগ্য হারে কমে যাবে। তাছাড়া ইঞ্জিনের দক্ষতা জ্বালানি তেলচালিত যানবাহনের চেয়ে বিদ্যুৎ চালিত যানবাহনের বেশি। Mujib Climate Prosperity Plan, Delta Plan, Integrated Energy and Power Master Plan (IEPMP) 2023 ইত্যাদি পরিকল্পনায় নবায়নযোগ্য জ্বালানির প্রসারে সরকার কাজ করছে। আমরা তরুণদের জন্য একটা প্লাটফর্ম তৈরি করছি যাতে আগামী প্রজন্ম মনে করে সরকার তাদের সাথে আছে। সরকারি কাজের সাথে আগেই পরিচিত করে দিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ইন্টার্নশিপ কার্যক্রম চালু করেছে এবং অন্যান্য মন্ত্রণালয়ে ইন্টার্নশিপ শুরু করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

অনুষ্ঠানে অন্যান্যের মাঝে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ শহীদুর রশীদ ভূঁইয়া, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মোঃ সাজ্জাদ হোসেন, পাওয়ার সেলের মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসাইন, গ্রীন ডেল্টা ইন্সুরেন্স কোম্পানী লিঃ-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফারজানা চৌধুরী ও ইয়াং বাংলা টিম লিডার অধ্যাপক মোঃ রশিদুল হাসান বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ২৩:২৪:২৬   ৪৪৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, দুর্গাপূজায় সর্বাত্মক নিরাপত্তা দেবে সরকার : ত্রাণমন্ত্রী
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় দরকার সহনশীল অর্থনীতি : পরিবেশমন্ত্রী
চিংড়ি রপ্তানি বাড়াতে পরিবেশবান্ধব উৎপাদনে জোর বাণিজ্যমন্ত্রীর
সোনারগাঁয়ে মেঘনা নদীতে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
রূপগঞ্জে পরিত্যক্ত দোকান থেকে ৫৯০ ইয়াবাসহ গ্রেপ্তার ৪
সিদ্ধিরগঞ্জে সড়ক ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন নাসিক প্রশাসকের
বিদ্যুৎ খাতে অর্থায়ন বাড়াতে চীনা ব্যাংকের প্রতি আহ্বান জ্বালানিমন্ত্রীর
সরিষাবাড়ীতে যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান বাবুল মিঞা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ