ইরানে জিহাদি হামলায় ১১ পুলিশ নিহত

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইরানে জিহাদি হামলায় ১১ পুলিশ নিহত
শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩



ইরানে জিহাদি হামলায় ১১ পুলিশ নিহত

ইরানের দক্ষিণপূর্বাঞ্চলীয় সিস্তান-বেলুচিস্তান প্রদেশে এক থানায় জিহাদিদের হামলায় কমপক্ষে ১১ পুলিশ নিহত হয়েছে। শুক্রবার রাষ্ট্রীয় টেলিভিশনকে এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।
প্রদেশের ডেপুটি গভর্নর আলিরেজা মারহামাতি বলেন, ‘রাস্ক শহরে পুলিশ সদরদপ্তরে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ নিহত এবং আরো অনেকে আহত হয়েছেন।’
তিনি আরো বলেন, সেখানে নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযানে বেশ কয়েকজন হামলাকারীও নিহত হয়।
খবরে বলা হয়, সুন্নি জিহাদি জইশ আল-আদল (আর্মি অব জাস্টিস) গ্রুপ সেখানে এ হামলা চালানোর দাবি করেছে।

বাংলাদেশ সময়: ১৫:৫৬:০৯   ৩২৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


আইএমএফ-বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিশেষ নিরাপত্তা, প্রস্তুত ১৩০০ সিসিটিভি ক্যামেরা
উভয়সংকটে পাকিস্তান : সৌদির পাশে দাঁড়াবে, নাকি যুদ্ধ এড়াবে
বিমানবন্দরে হুতি হামলার জবাবে ‘কঠোর পদক্ষেপের’ হুঁশিয়ারি সৌদি মন্ত্রীর
হুতিদের একের পর এক হামলার পর সৌদি ভ্রমণে একাধিক দেশের সতর্কতা
তিন দশকের মধ্যে সবচেয়ে বড় বাণিজ্য প্রতিনিধিদল ভারতে পাঠাচ্ছে কানাডা
রাত ১০টা পর্যন্ত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট বাতিল
ধ্রুব রাঠির পর মুক্তি পেলেন অভিজিৎ দীপকেসহ ৩ সিজেপি নেতা
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় শিশুসহ নিহত ৯
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
শান্তিতে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লাই

News 2 Narayanganj News Archive

আর্কাইভ