ইসরাইলের ‘চরমপন্থি মন্ত্রীদের’ শাস্তি দেয়ার ঘোষণা ইউরোপীয় কমিশন প্রেসিডেন্টের

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইসরাইলের ‘চরমপন্থি মন্ত্রীদের’ শাস্তি দেয়ার ঘোষণা ইউরোপীয় কমিশন প্রেসিডেন্টের
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫



ইসরাইলের ‘চরমপন্থি মন্ত্রীদের’ শাস্তি দেয়ার ঘোষণা ইউরোপীয় কমিশন প্রেসিডেন্টের

ফিলিস্তিনের গাজায় দুর্ভিক্ষ সৃষ্টি এবং দ্বিরাষ্ট্র সমাধান বাধাগ্রস্ত করার প্রচেষ্টার কারণে ইসরাইলের চরমপন্থি মন্ত্রীদের শাস্তি প্রদান ও তেল আবিবের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন।

গত বুধবার (১০ সেপ্টেম্বর) ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টে স্টেট অব দ্য ইউনিয়নের ভাষণে তিনি বলেন, ইউরোপীয় কমিশন ইসরাইলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে। এ সময় বিভক্ত পার্লামেন্ট সদস্যদের এক পক্ষ তাকে করতালি দিয়ে স্বাগত জানান। বিপরীতে বিরোধী সদস্যরা দেন দুয়োধ্বনি।

এদিন ভন ডার লিয়েন বেশ কঠোর ভাষায় গাজায় ‘মানবসৃষ্ট দুর্ভিক্ষ’ এবং ‘দ্বিরাষ্ট্র সমাধানকে দুর্বল করার’ ইসরাইলি প্রচেষ্টা সমালোচনা ও নিন্দা করেন। সেই সঙ্গে গাজায় ইসরাইলের কর্মকাণ্ডের ব্যাপারে ইউরোপীয় নেতাদের দুর্বল প্রতিক্রিয়া এবং ইউরোপের সমন্বিত অক্ষমতাকে ‘বেদনাদায়ক’ বলেও অভিহিত করেন তিনি।

তার কথায়, ‘গাজায় যা ঘটছে তা অগ্রহণযোগ্য। ইউরোপকে অবশ্যই পথ দেখাতে হবে যেভাবে অতীতে দেখিয়েছে।’ ঘোষণা দিয়ে বলেন, ইইউ ইসরাইলের ‘চরমপন্থি মন্ত্রী’ এবং ফিলিস্তিনে সহিংস সেটেলার তথা অবৈধ বসতি স্থাপনকারীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে এবং ইসরাইলকে অর্থ সহায়তা প্রদান বন্ধ করবে।

গাজায় চলমান হামলার জেরে ইসরাইলের বিরুদ্ধে ইউরোপীয় কমিশনের নতুন পদক্ষেপ নেয়ার ঘোষণাকে স্বাগত জানি স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস বলেন, মাদ্রিদ এই পদক্ষেপকে সমর্থন করে। তিনি জোর দিয়ে বলেন, এই পদক্ষেপগুলো স্পেনের সংখ্যাগরিষ্ঠ জনগণেরঅনুভূতিরই প্রতিফলন।

এই সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়ে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিন বলেন, ইইউ-ইসরাইল অ্যাসোসিয়েশন চুক্তি স্থগিত করার প্রস্তাব ‘অত্যন্ত তাৎপর্যপূর্ণ অগ্রগতি’।

তিনি আরও বলেন, ‘গাজার পরিস্থিতি একেবারেই বিপর্যয়কর, এর কোনো নৈতিক যৌক্তিকতা নেই। নিরীহ বেসামরিক নাগরিক, নারী ও শিশুদের হত্যা, একটি জনগোষ্ঠীকে অনাহারে রাখা—এসব আন্তর্জাতিক আইনের সব রীতিনীতি লঙ্ঘন করে।’

মার্টিন আরও বলেন, ‘আমি ইউরোপীয় কমিশনের এই বক্তব্যকে স্বাগত জানাই যে, গাজার এই মহাবিপর্যয়ের মুখে ইউরোপ নিষ্ক্রিয় হয়ে থাকতে পারে না।’

এদিকে ভন ডার লিয়েনের এই ঘোষণার পর ইসরাইলে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সা’র আক্রমণাত্মক ভাষায় বলেন, ‘আজ সকালে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট যে মন্তব্য করেছেন তা দুঃখজনক। এর মধ্যে কিছু হামাস ও তার সহযোগীদের মিথ্যা প্রচারণার প্রতিধ্বনি শোনা যাচ্ছে।’

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় নৃশংস অভিযান চালিয়ে ৬৪ হাজার ৬০০ জনেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল। এই সামরিক অভিযানে পুরো উপত্যকা বিধ্বস্ত হয়েছে। ইসরাইলের অবরোধের কারণে পর্যাপ্ত ত্রাণ সহায়তা প্রবেশ না করায় দুর্ভিক্ষ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

এক্ষেত্রে শুরু থেকে উস্কানি অব্যাহত রেখেছে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার উগ্রপন্থি কয়েকজন মন্ত্রী। তবে মানবতার বুলি আওড়ানো ইউরোপের নেতাদের এ নিয়ে বরাবরই নীরব থাকতে দেখা গেছে।

তথ্যসূত্র: ইউরো নিউজ ও পলিটিকো

বাংলাদেশ সময়: ১৬:২১:৫১   ২৭১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ভেনেজুয়েলার পরবর্তী নির্বাচনে অংশ নেবেন মাচাদো
ইউক্রেনে ‘ওরেশনিক’ ক্ষেপণাস্ত্র ব্যবহারের কথা নিশ্চিত করেছে রাশিয়া
চীনের কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত বেড়ে ৯০
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ন্যাটো মিত্ররা
ট্রাম্প সমর্থিত গভীর সমুদ্র খননের উদ্যোগ ‘বেআইনি’: আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থা
চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন নার্গিস মোহাম্মদি
হান্টাভাইরাস ও ইবোলা সংকটের মধ্যেই ডব্লিউএইচও’র বার্ষিক সম্মেলন শুরু
হামাসের শীর্ষ সামরিক প্রধানকে হত্যার দাবি ইসরাইলের
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সমালোচনা করায় পোপ লিওকে ধন্যবাদ পেজেশকিয়ানের
শি’র সঙ্গে ‘চমৎকার বাণিজ্য চুক্তি’ হয়েছে : ট্রাম্প

News 2 Narayanganj News Archive

আর্কাইভ