‘সন্ত্রাসী কর্মকাণ্ড চলমান রাখলে বিএনপি বিলুপ্ত হয়ে যাবে’

প্রথম পাতা » খুলনা » ‘সন্ত্রাসী কর্মকাণ্ড চলমান রাখলে বিএনপি বিলুপ্ত হয়ে যাবে’
শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩



‘সন্ত্রাসী কর্মকাণ্ড চলমান রাখলে বিএনপি বিলুপ্ত হয়ে যাবে’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, তারেক রহমান কোনো রাজনৈতিক নেতা নয়, মা প্রধানমন্ত্রী থাকাকালীন ক্ষমতার দাপট দেখিয়ে দুর্নীতি আর সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছেন। এই দণ্ডপ্রাপ্ত বিদেশে পলাতক আসামির বিরুদ্ধে অগনিত মামলা রয়েছে। তার কথামতো বিএনপির নেতাকর্মীরা নির্বাচন বানচাল করতে চোরাগুপ্তা হামলা চালাচ্ছে। বাসে-ট্রাকে আগুন দিয়ে মানুষের জানমালের ক্ষতি করছে। যারা এই ধরনের কর্মকাণ্ডের পক্ষে সাফাই গায় তাদের লজ্জা হওয়া উচিত।

শুক্রবার (১৫ ডিসেম্বর) বেলা ১১টায় কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমিতে স্বনির্ভর পরিবেশ বান্ধব দেশ গড়ার প্রত্যয় নিয়ে বিভিন্ন কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, বিএনপি যদি সন্ত্রাসী কর্মকাণ্ড চলমান রাখে তবে আগামীতে এই দলটি বিলুপ্ত হয়ে যাবে। আর আইনের সর্বচ্চ প্রয়োগ করা হচ্ছে। অচিরেই নাশকতামূলক কর্মকাণ্ড নিমূল হয়ে যাবে।

অপর এক প্রশ্নের জবাবে হানিফ বলেন, নির্ধারিত সময়ে নির্বাচন অনিবার্য, তাই নির্বাচন কমিশন ১৮ তারিখ থেকে ৭ জানুয়ারি পর্যন্ত নির্বাচনকেন্দ্রীক ছাড়া আর কোনো কর্মসূচি পালন করা যাবে না এই সিদ্ধান্ত একটি সময়োপযোগী সিদ্ধান্ত।

পরে বিভিন্ন কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাহবুবউল আলম হানিফ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, কুষ্টিয়া নাগরিক কমিটির সাধারণ সম্পাদক প্রফেসর ড. সেলিম তোহা, কুষ্টিয়া প্রেস ক্লাবের সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫:৪৮:৩৩   ৩১৫ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


গড়াই নদীর ওপর ‘শহীদ আবরার ফাহাদ সেতু’ নির্মাণ করা হবে - প্রতিমন্ত্রী শাহে আলম
সুন্দরবনে সম্রাট বাহিনীর কবল থেকে ৪ জেলে উদ্ধার
কুষ্টিয়ায় ২৫৭ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, যানজট নিরসনে বিশেষ উদ্যোগ
বাগেরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা
অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরে আসবে না : রাশেদ খান
ইজিবাইকে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর
খুলনায় বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দ্বার উম্মোচিত হবে : কেসিসি প্রশাসক
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বন্দুক-গোলাবারুদ উদ্ধার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ