রোমানিয়া থেকে হাঙ্গেরিতে ঢোকার চেষ্টা, বাংলাদেশিসহ আটক ১০৭

প্রথম পাতা » আন্তর্জাতিক » রোমানিয়া থেকে হাঙ্গেরিতে ঢোকার চেষ্টা, বাংলাদেশিসহ আটক ১০৭
বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩



রোমানিয়া থেকে হাঙ্গেরিতে ঢোকার চেষ্টা, বাংলাদেশিসহ আটক ১০৭

অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে রোমানিয়া থেকে হাঙ্গেরিতে প্রবেশের চেষ্টাকালে বাংলাদেশিসহ ১০৭ অভিবাসীকে আটক করেছে পুলিশ।

রোমানিয়ায় যাওয়া নিয়মিত ও অনিয়মিত অভিবাসীরা প্রায়ই পুলিশের চোখ ফাঁকি দিয়ে পশ্চিম ইউরোপের দেশগুলোতে ঢোকার চেষ্টা করেন। এর ফলে সীমান্তে কড়া নজরদারি চালাচ্ছে দেশটির পুলিশ। এরই ধারাবাহিকতায় গত ১৫ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত পরিচালিত বেশ কয়েকটি অভিযানে বিভিন্ন দেশের ১০৭ জন অভিবাসী হাঙ্গেরিতে প্রবেশের চেষ্টার সময় রোমানিয়া বর্ডার পুলিশের হাতে আটক হয়েছেন।

রোমানিয়া বর্ডার পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, প্রথম অভিযানটি পরিচালিত হয় ১৫ ডিসেম্বর সকালে। ওইদিন নাদলাক সীমান্তে আসা একটি মিনিবাস থেকে বাংলাদেশ ও সিরিয়ার ২০ জন নাগরিককে আটক করে সীমান্ত পুলিশ ও শুল্ক কর্মকর্তারা।

একই দিন রাত ১০টায় দ্বিতীয় অভিযানে আরাদ অঞ্চলের নাদলাক-২ সীমান্ত পয়েন্টে আসা একটি গাড়ি থেকে বাংলাদেশ ও মিশরের আরও ২০ জন অভিবাসীকে আটক করা হয়। তাদের সবাই বৈধ ভিসায় রোমানিয়ায় গিয়েছিলেন।

অন্য দুটি অভিযান পরিচালিত হয় ১৮ ডিসেম্বর। সেদিন দুই দফায় নাদলাক-২ এবং টার্নু বর্ডার পুলিশ সেক্টরের সীমান্ত রক্ষীরা মোট ৬৭ জন বিদেশি নাগরিককে আটক করে।

রোমানিয়া বর্ডার পুলিশ জানায়, এসব অভিযানে আটক গাড়িচালকদের বিরুদ্ধে মানবপাচারের অভিযোগ আনা হবে। এছাড়া আটক অভিবাসীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ শেষে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১১:২৬:১২   ৩৪৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ফ্রান্সজুড়ে ফের বিক্ষোভে নামছে উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা
রসায়নে নোবেল জিতলেন হেনরি ও কেনসো
রাহুল-প্রিয়াঙ্কাকে আবারও আটক করল পুলিশ
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত
৭০ বছর পর আসাম থেকে ঢাকার পথে প্রথম কার্গো জাহাজ
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
আইপিইউ নির্বাহী কমিটিতে বাংলাদেশ থেকে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী নির্বাচিত
আইপিইউ এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন প্রায় দেড় হাজার অভিবাসী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ