সরকারি কর্মকর্তা পক্ষপাতমূলক আচরণ করলে কঠোর ব্যবস্থা: আনিছুর রহমান

প্রথম পাতা » চট্টগ্রাম » সরকারি কর্মকর্তা পক্ষপাতমূলক আচরণ করলে কঠোর ব্যবস্থা: আনিছুর রহমান
শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩



সরকারি কর্মকর্তা পক্ষপাতমূলক আচরণ করলে কঠোর ব্যবস্থা: আনিছুর রহমান

নির্বাচনে কোনও সরকারি কর্মকর্তা পক্ষপাতমূলক আচরণ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান।

শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বিভিন্ন আসনের প্রার্থী এবং তাদের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ হুঁশিয়ারি দেন তিনি।

ইসি আনিছুর রহমান বলেন, ‘সরকারের অনেক কাজই রুটিন কাজের মধ্যে দাঁড়িয়ে গেছে। সরকারের সবাই এখন কমিশনারের অধীনে কাজ করছে। আমরা সবাই নির্বাচনের দায়িত্বে আছি। সবাইকে নিয়ে নির্বাচনের কাজ সুষ্ঠুভাবে করে যাচ্ছি। আমাদের একটাই নির্দেশনা অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন করতে হবে। এটা জাতি, দেশের অর্থনীতির জন্য করতে হবে। এছাড়া কোনও বিকল্প নেই। আগামী ৭ জানুয়ারি ভাল একটি নির্বাচন উপহার দেবেন।

তিনি বলেন, কেউ জোর করে জাল ভোট দিতে গেলে কোন সমস্যা হবে না। কারণ সেই ভোটে সহকারী প্রিজাইডিং অফিসারের স্বাক্ষর না থাকলে ভোট বাতিল বলে গণ্য হবে। ভোট গণনার ক্ষেত্রে বাতিল বলে। আগামী ২৯ ডিসেম্বর থেকে মাঠে সেনাবাহিনীর কাজ করবে বলেও জানান তিনি।

এ সময় তার সঙ্গে ছিলেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেনসহ র‍্যাব বিজিবি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪:৫২:৫৯   ৩৩৮ বার পঠিত   #







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না দেশের মানুষ: স্বরাষ্ট্রমন্ত্রী
৭ নভেম্বরের চেতনা গণতন্ত্র ও স্বাধীন মতপ্রকাশের অধিকার নিশ্চিত করেছে : রিজভী
মুক্তিযুদ্ধের পর এবার জুলাই চেতনা নিয়ে ব্যবসা করছে একটি দল : ধর্মমন্ত্রী
চাঁদপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
মাদকাসক্তি প্রতিরোধে খেলাধুলার কোনো বিকল্প নেই : শিক্ষামন্ত্রী
অবহেলিত-অধিকার বঞ্চিত শিশুদের পুনর্বাসন করাই আমাদের লক্ষ্য: সমাজকল্যাণ মন্ত্রী
বিদেশি বিনিয়োগ আকর্ষণে ব্যবসাবান্ধব পরিবেশ জরুরি: মার্কিন রাষ্ট্রদূত
সড়ক দুর্ঘটনা রোধে সমন্বিত ও সামাজিক উদ্যোগের আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর
রোগী পরিবহনের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গঠনের পরিকল্পনা করছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী
চাঁদপুরে ইপিজেড ও সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্যোগ, স্থান পরিদর্শন বেপজার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ