বিএনপি অসহযোগের নামে মানুষ হত্যা করছে : শিক্ষামন্ত্রী

প্রথম পাতা » চট্টগ্রাম » বিএনপি অসহযোগের নামে মানুষ হত্যা করছে : শিক্ষামন্ত্রী
শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩



বিএনপি অসহযোগের নামে মানুষ হত্যা করছে : শিক্ষামন্ত্রী

নিজ আসনে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বিএনপি অসহযোগের নামে মানুষ হত্যা করছে। ট্রেনে, বাসে এবং ট্রাকে আগুন দিচ্ছে। তবে আন্দোলন করলেও জনগণকে ছাড়া অসহযোগ করা যায় না।

শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুরে চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের আলুমুড়া ইদ্রিস পাটোয়ারী বাড়িতে উঠান বৈঠকে অংশ নিয়ে শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

উঠান বৈঠকের আয়োজন করেন স্থানীয় মহিলা আওয়ামী লীগ নেত্রী নিলুফা বেগম।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘বিএনপির সঙ্গে লোকজন দেখা যায় না। হঠাৎ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ঘোষণা দিয়ে, দুজন-পাঁচজন নিয়ে রাস্তায় দৌঁড়া-দৌঁড়ি করে নাশকতা করেন। অসহযোগ মানে নাশকতা নয়। যারা নাশকতা, সহিংসতা করে, যা যুদ্ধাপরাধী দোসর, তারা অসহযোগের মানেও বুঝে না। কারণ জনগণের তাদের সঙ্গে নেই।’

উঠান বৈঠকে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারীসহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৪:৫১:২৮   ৩৪৬ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


রাঙামাটিতে সুবিধাবঞ্চিতদের মাঝে বিজিবি’র অনুদান
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কাউখালীতে বর্ণাঢ্য র‌্যালী
নৌযান শুমারি উপলক্ষে রাঙামাটিতে জনসচেতনতামূলক র‌্যালি
রাঙামাটিতে মনসা পূজা পালিত
শিপইয়ার্ডগুলোকে পরিবেশবান্ধব পদ্ধতিতে পরিচালনা করতে হবে : পরিবেশ প্রতিমন্ত্রী
‘সীতাকুণ্ডে দুর্ঘটনাকবলিত জাহাজে ছিল মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইড’
খেলাধুলাকে কর্মসংস্থান ও বিনিয়োগের ক্ষেত্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার - অর্থমন্ত্রী
শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী
চট্টগ্রামে গ্যাসের জন্য অটোরিকশার চালকদের সড়ক অবরোধ
সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় মৃত্যু বেড়ে ৮

News 2 Narayanganj News Archive

আর্কাইভ