শ্বশুরবাড়ি থেকে ইয়াবাসহ জামাই আটক

প্রথম পাতা » চট্টগ্রাম » শ্বশুরবাড়ি থেকে ইয়াবাসহ জামাই আটক
মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩



শ্বশুরবাড়ি থেকে ইয়াবাসহ জামাই আটক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিপুল পরিমাণ ইয়াবাসহ মো. আরিফ হাসান নামের এক মাদক কারবারিকে তার শ্বশুরবাড়ি থেকে আটক করেছে আখাউড়া থানা পুলিশ।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরের দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. নূরে আলম। আটককৃত আরিফ কিশোরগঞ্জ জেলার ভৈরবপুর গ্রামের মো. জজ মিয়ার ছেলে।

এর আগে ভোর রাতে পৌরসভার-দুর্গাপুর এলাকার শ্বশুর আনোয়ারুল হক শামসুর বাড়িতে পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে আরিফকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১ হাজার ১৫০ পিস ইয়াবা জব্দ করা হয়।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. নূরে আলম বলেন, আসামির বিরুদ্ধে ইতোপূর্বে ৭ মামলা আদালতে বিচারাধীন রয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬:০০:৫৯   ২৮৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


রাঙামাটি হারানো ৪৭টি মুঠোফোন উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিল পুলিশ
কাপ্তাইয়ে কফি ও কাজুবাদাম চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
রাঙ্গামাটিতে পাহাড় ধস ও বন্যায় ক্ষতিগ্রস্থদের মধ্যে ত্রাণ বিতরণ
চট্টগ্রামকে বাসযোগ্য করার দায়িত্ব আমাদের সবার : জেলা প্রশাসক
মানুষের কল্যাণ নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : স্বরাষ্ট্রমন্ত্রী
সমন্বিত উদ্যোগে বন্যা দুর্গতদের দোরগোড়ায় সেবা পৌঁছাতে হবে: প্রতিমন্ত্রী মীর হেলাল
কাপ্তাই হ্রদে বাড়ছে পানি, ৬ ইঞ্চি করে খোলা হলো সব জলকপাট
বন্যায় ক্ষতিগ্রস্ত নারী উদ্যোক্তাদের ক্ষুদ্র ঋণের এক মাসের কিস্তি ও সুদ মওকুফ করেছে সরকার : পার্বত্য প্রতিমন্ত্রী
দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের চাষাবাদে ফেরাতে সরকার সহায়তা অব্যাহত রাখবে: কৃষিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ