ইউক্রেনের ড্রোন হামলায় কৃষ্ণসাগরে রুশ যুদ্ধজাহাজ ধ্বংস

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইউক্রেনের ড্রোন হামলায় কৃষ্ণসাগরে রুশ যুদ্ধজাহাজ ধ্বংস
মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩



ইউক্রেনের ড্রোন হামলায় কৃষ্ণসাগরে রুশ যুদ্ধজাহাজ ধ্বংস

কৃষ্ণসাগরে হামলা চালিয়ে একটি রুশ যুদ্ধজাহাজ ধ্বংস করেছে ইউক্রেন। সোমবার (২৫ ডিসেম্বর) রাতে রাশিয়ার অধিকৃত ক্রিমিয়ার ফিওদেসিয়া এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ও।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ফিওদেসিয়া বন্দরে অবতরণকারী জাহাজ নভোচেরকাস্কাতে ‘ক্ষেপণাস্ত্র বহনকারী ইউক্রেনীয় বিমান’ আঘাত হেনেছে।

এর আগে এক বার্তায় ইউক্রেনের বিমানবাহিনী বলেছে, রুশ যুদ্ধজাহাজ নভোচেরকাস্ক ধ্বংস করা হয়েছে। ওই বার্তায় জাহাজটিতে ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহারের জন্য ইরানের দেয়া বিস্ফোরক ড্রোন বহন করা হচ্ছিল বলেও সন্দেহ প্রকাশ করে তারা। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া সাধারণত এই ড্রোন ব্যবহার করে থাকে।

অন্যদিকে রাশিয়ার নিযুক্ত ক্রিমিয়ার প্রধান সের্গেই আকসিওনভে জানিয়েছেন, এই হামলায় একজন নিহত হয়েছেন।

বিবিসি জানিয়েছে, ড্রোন হামলায় সৃষ্ট আগুন নিয়ন্ত্রণে এলাকাটি ঘেরাও করার পর বন্দরের কার্যক্রম স্বাভাবিক করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন ভিডিও ফুটেজে বন্দর এলাকায় বড় ধরণের বিস্ফোরণ হতে দেখা গেছে।

বাংলাদেশ সময়: ১৬:০৪:১১   ৩০৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


আল-সায়েদের বিজয়ে কর্ণাটকে উল্লাস
নিউইয়র্ক সিনেটে প্রথম ফিলিস্তিনি বংশোদ্ভূত নারী আবের কাওয়াস
মার্কিন সিনেটের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার ডেমোক্র্যাটদের, বড় ধাক্কায় ট্রাম্প
ট্রাম্পের রিপাবলিকানদের ভরাডুবি, সিনেট এখন ডেমোক্র্যাটদের
ভেনেজুয়েলায় কলম্বীয় বিদ্রোহীদের ঘাঁটিতে সেনাবাহিনীর হামলা, নিহত ১৯
সোমবার থেকে ফ্রান্সে আবারও শুরু হচ্ছে হাই স্কুল অবরোধ : শিক্ষার্থী সংগঠন
ফিলিপাইনের মুসলিম-অধ্যুষিত অঞ্চলে প্রথম নির্বাচিত মুখ্যমন্ত্রী
আরব পাঠ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে সিজদায় লুটিয়ে পড়ল শিশু মায়ার
ইরানের শর্ত না মানলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়: গালিবাফ
সৌদি আরবের যুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?

News 2 Narayanganj News Archive

আর্কাইভ