আমার প্রার্থিতা বাতিল হবে না: বাহার

প্রথম পাতা » চট্টগ্রাম » আমার প্রার্থিতা বাতিল হবে না: বাহার
বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩



আমার প্রার্থিতা বাতিল হবে না: বাহার

প্রার্থিতা বাতিলের সুযোগ নেই মন্তব্য করেন কুমিল্লা-৬ (সদর) আসনের নৌকার মনোনীত প্রার্থী আ ক ম বাহাউদ্দিন বাহার বলেছেন, তার প্রার্থিতা বাতিল হবে না।

বুধবার (২৭ ডিসেম্বর) আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ইসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

বাহাউদ্দিন বাহার বলেন,

আমার বিরুদ্ধে যে অভিযোগ এসেছে সে বিষয়ে আমার বক্তব্যে আমি প্রধান নির্বাচন কমিশনারসহ ইসির অন্যান্য কর্মকর্তাকে বোঝাতে সক্ষম হয়েছি। তাই আমি মনে করি আমার প্রার্থিতা বাতিল হবে না।

ইসি থেকে আপনাকে কিছু বলেছেন কি-না জানতে চাইলে তিনি বলেন, তারা বলেছেন, আচরণবিধির নিয়ম অনুযায়ী আপনার বিরুদ্ধে আনিত অভিযোগের বিরুদ্ধে কমিশনের সিদ্ধান্ত ৩ দিনের মধ্যে জানাবে।

বাহার বলেন, নির্বাচনী প্রচারণা চলাকালীন ৭১ টিভির সাংবাদিককে নিয়ে আমার বিরুদ্ধে আনিত অভিযোগ ভুয়া। আমি কখনোই এমন বক্তব্য দেইনি। হয়তো অন্য কেউ এমন বক্তব্য দিয়ে থাকতে পারেন।

আর হাত পা-ভেঙে দেয়ার অভিযোগের ব্যাখ্যা হিসেবে নৌকার এ প্রার্থী বলেন,

আমি কুমিল্লার রাজনীতি করি ৫০ বছর। সততার সঙ্গে কাজ করি। আমি কখনোই আমার বিরোধী দলের কাউকে হাত-পা ভেঙে দেয়ার কথা বলিনি। আমি বিএনপি-জামাতের কথা বলেছি।

তিনি বলেন, বিএনপি-জামায়াত আগুন জ্বালিয়ে নির্বাচন প্রতিহত করবে বলেছে। আমি সেই আগুন সন্ত্রাস বিএনপি-জামায়াতের লোকদের হাত-পা ভাঙার কথা বলেছি। বিরোধী দলের কাউকে বলিনি। এটি আমার রাজনৈতিক বক্তব্য।

আগুন সন্ত্রাসী কার্যক্রমের জন্য আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে। আপনাকে কে দায়িত্ব নিতে বলেছে। তাহলে কি আইনশৃঙ্খলা বাহিনী ব্যর্থ-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,

আমি ২০১৪ সালেই সেই দায়িত্ব নিয়েছি। বাংলাদেশে পুলিশ সদস্য কয়জন। আমি রাজনৈতিক ব্যক্তি। পুলিশকে আমার সহায়তা করা প্রয়োজন। সেই সহায়তা থেকে আমি দায়িত্ব নিয়েছি।

এ বিষয়ে বাহারের আইনজীবী সাংবাদিকদের বলেন, আমার প্রার্থীর বিরুদ্ধে আনিত অভিযোগে প্রার্থিতা বাতিলের সুযোগ নেই। নিবাচনী বিধি লঙ্ঘনের কারণে সর্বোচ্চ মামলা বা জরিমানার বিধান রয়েছে। কমিশন সেটাই করবেন বলে আশ্বাস দিয়েছেন।

বাংলাদেশ সময়: ২০:৩০:৫৭   ২৩৭ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে - পানি সম্পদ মন্ত্রী
কৃষকের বরাদ্দও খেয়েছেন আ.লীগ নেতাকর্মীরা: কৃষিমন্ত্রী
ইত্যাদি ফাউন্ডেশনের বৃত্তি পেলেন নোয়াখালীর ৫০ শিক্ষার্থী
শিপিং সেক্টরে নতুন বাজার সৃষ্টিতে নাবিকগণ দূত হিসেবে কাজ করবে - নৌপরিবহন মন্ত্রী
দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রীর নেতৃত্বে সুষম উন্নয়নে সমতলের সাথে সমভাবে এগোবে পাহাড় - পার্বত্য মন্ত্রী
দেশের কৃষিকে স্বয়ংসম্পূর্ণ করতে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নই সরকারের অগ্রাধিকার
মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় ধর্মীয় মূল্যবোধের বিকল্প নেই: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ