কক্সবাজারে পিকনিক গাড়ির সাথে লেগুনা গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

প্রথম পাতা » চট্টগ্রাম » কক্সবাজারে পিকনিক গাড়ির সাথে লেগুনা গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩



কক্সবাজারে পিকনিক গাড়ির সাথে লেগুনা গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে চকররিয়ায় পিকনিকের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে লেগুনা গাড়ির মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত রয়েছে আরও ৫ জন।
আজ সকাল ৭টার দিকে কক্সবাজারের চকরিয়া উপজেলার উত্তর হারবাং আজিজ নগর এলাকায় মর্মান্তিক এ ঘটনা ঘটে।
এই ঘটনায় নিহতরা হলেন মো. মহিউদ্দিন, আবু বক্কর, জয়নাল এবং রিদুয়ান মাঝি। এরমধ্যে মহিউদ্দিন, আবু বক্কর ও জয়নালের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের সামাজিক পাড়ায় এবং রিদুয়ান মাঝির বাড়ি একই ইউনিয়নের হরমুহুরী পাড়ায়।
চিরিঙ্গা হাইওয়ে থানার ওসি মাহবুবুল হক ভূইয়া সাংবাদিকদের জানান, দুর্ঘটনায় নিহতদের মরদেহ চিরিঙ্গা হাইওয়ে থানার হেফাজতে আছে। গাড়ি দু’টি জব্দ করা হয়েছে।
এদিকে এই ঘটনার খবর পেয়ে চিরিঙ্গা হাইওয়ে পুলিশ দোহাজারি হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের লোহাগাড়ার বিভিন্ন হাসপাতালে নিয়ে যায়।
পিকনিক বাসের যাত্রী মামুন মিয়া বলেন, আনন্দ ভ্রমণের উদ্দেশ্যে কক্সবাজারে যাচ্ছিলাম। হঠাৎ এই এলাকায় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি লেগুনা গাড়ির সাথে ধাক্কা লেগে হতাহতের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের-অফিসার সেলিম উদ্দীন বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি।

বাংলাদেশ সময়: ১৬:১৪:৩৪   ২৫৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


চট্টগ্রামের বড় প্রকল্পগুলোর কাজ ডিসেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্য রয়েছে : গণপূর্তমন্ত্রী
রোহিঙ্গা ক্যাম্পে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক ৩
আ.লীগের আর বাংলাদেশের রাজনীতিতে ফেরার সুযোগ নেই: হাসনাত
বিএনপি ‘দখল’ হয়ে গেছে: হাসনাত আবদুল্লাহ
তারেক রহমানের নেতৃত্বে নতুনভাবে জাগরণ সৃষ্টি করেছি: পানিসম্পদ মন্ত্রী
একটি মহল রাজনীতির নামে বিভ্রান্তি ছড়াচ্ছে, সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী
চাঁদপুরে বিশ্ব খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
অন্তর্বর্তী আইনে দ্রুতই পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করা হবে: পার্বত্য মন্ত্রী
দেশ পুনর্গঠনই হোক আমাদের প্রতিজ্ঞা : প্রধানমন্ত্রী
দেশের ঋণাত্মক অর্থনীতি পুনরুদ্ধারে ২ বছর সময় লাগবে: অর্থমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ