নির্বাচনে সুরক্ষার বিষয়ে জানতে মানবাধিকার কমিশনে মার্কিন সংস্থা

প্রথম পাতা » ছবি গ্যালারী » নির্বাচনে সুরক্ষার বিষয়ে জানতে মানবাধিকার কমিশনে মার্কিন সংস্থা
শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩



নির্বাচনে সুরক্ষার বিষয়ে জানতে মানবাধিকার কমিশনে মার্কিন সংস্থা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা ও মানবাধিকার সুরক্ষার বিষয়ে জানতে জাতীয় মানবাধিকার কমিশনে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্রের দুই নির্বাচন পর্যবেক্ষক সংস্থা। সংস্থা দুটি হলো- ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইন্সটিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইন্সটিটিউট (এনডিআই)।

শুক্রবার (২৯ ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে সংস্থা দুটি জাতীয় মানবাধিকার কমিশনের কার্যালয়ে আসে। এরপর রুদ্ধদ্বার আলোচনা সভা শুরু হয়।

জানা গেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের দুই মিশনের পক্ষ থেকে আলোচনায় উপস্থিত রয়েছেন ক্রিস্পিন কাহেরু (বিশ্লেষক), নেনাদ মারিনোভিক (বিশ্লেষক), ইভাইলো পেন্টচেভ (বিশ্লেষক), মরিয়ম তাবাতাদজে (বিশ্লেষক)।

এছাড়াও জাতীয় মানবাধিকার কমিশনের পক্ষ থেকে উপস্থিত আছেন কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ, সার্বক্ষণিক সদস্য মো. সেলিম রেজাসহ কমিশনের সদস্য এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনের পরিবেশ গভীরভাবে মূল্যায়ন করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। সেই লক্ষ্যে দেশটির দুটি নির্বাচন পর্যবেক্ষক প্রতিষ্ঠান এরই মধ্যে বাংলাদেশে অবস্থান করছে।

পর্যবেক্ষক প্রতিষ্ঠান দুটি মনে করছে, দেশের অতীতের দুটি জাতীয় নির্বাচন দেশে বিদেশে নানা বিতর্ক তৈরি করেছে। এ কারণে আগামীতে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে এগিয়ে নিতেই যুক্তরাষ্ট্র নির্বাচনের সার্বিক পরিবেশকে এতোটা গুরুত্ব দিচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬:১০:৫৩   ২৮৩ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
মধুখালীর ১১টি বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক প্রতিনিধি দল, শিক্ষার্থীদের সততা চর্চায় গুরুত্বারোপ
বাংলাদেশে মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে - সমাজকল্যাণ মন্ত্রী
সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন
নিউজ টু নারায়ণগঞ্জ এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
কথা কাটাকাটির জেরে স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী
মধুখালী পেঁয়াজ বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
সদরপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু, আহত ৩
ফরিদপুরে অটোচালক নাঈম হত্যা মামলায় ২ আসামির যাবজ্জীবন কারাদণ্ড
জমি-সংক্রান্ত বিরোধে হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ