ফরিদপুরে আ.লীগের জনসভা শুরু

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে আ.লীগের জনসভা শুরু
মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪



ফরিদপুরে আ.লীগের জনসভা শুরু

ফরিদপুরের রাজেন্দ্র কলেজ মাঠে আওয়ামী লীগের নির্বাচনী জনসভা শুরু হয়েছে।

মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুর ১টা ৮ মিনিটে কোরআন তেলাওয়াত, গীতা ও বাইবেল পাঠের মাধ্যমে এ সমাবেশ শুরু হয়।

এরপর সম্মিলিতভাবে জাতীয় সংগীত গাওয়া হয়। পরে বক্তব্য শুরু করেন আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতারা।

এদিকে নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে আজ সকাল থেকেই আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা আসতে শুরু করেন।

ফরিদপুরের বিভিন্ন আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের নেতাকর্মীরা মিছিল করে এ সমাবেশে যোগ দিয়েছেন। বিভিন্ন রঙের টি-শার্ট, টুপি পরে মিছিল নিয়ে এসেছেন তারা।

ব্যানার, পোস্টার, জাতীয় ও দলীয় পতাকা নিয়ে তারা মিছিল করেন। নেতাকর্মীরা কাঠ ও কাগজের বিভিন্ন ধরনের নৌকা নিয়ে মিছিলের মাধ্যমে সমাবেশে যোগ দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫:২৫:২৫   ৫১২ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী
কালকিনিতে অবৈধ ৬ ড্রেজার ধ্বংস, একজনের কারাদণ্ড
সালথায় বরাদ্দের ২০০ বস্তা সার উধাও, ডিলারকে জরিমানা
সদরপুরে সপ্তম উপজেলা কাব ক্যাম্পুরী ও স্কাউটস সমাবেশ শুরু
ফরিদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগ, তদন্ত দাবি বঞ্চিতদের
ক্ষুদে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজনে ইছাপাশা মাদ্রাসার অভিভাবক সমাবেশ
আলফাডাঙ্গায় স্বচ্ছতার ভিত্তিতে সার ডিলার নিয়োগের দাবিতে যুবদলের সংবাদ সম্মেলন
ড. ইউনূস কত চালাক, পে স্কেলও আমাদের ওপর চাপিয়ে গেছেন : মীর শাহে আলম
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
দুর্গাপূজা উপলক্ষে ৮৫টি মণ্ডপে অনুদান দিলেন রাসিক প্রশাসক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ