সিডনি টেস্টে বিশ্রামে আফ্রিদি, বাদ ইমাম

প্রথম পাতা » খেলাধুলা » সিডনি টেস্টে বিশ্রামে আফ্রিদি, বাদ ইমাম
মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪



সিডনি টেস্টে বিশ্রামে আফ্রিদি, বাদ ইমাম

প্রথম দুই টেস্ট হেরে এরই মধ্যে অস্ট্রেলিয়ার কাছে সিরিজ হেরেছে পাকিস্তান। আগামীকাল থেকে সিডনিতে শুরু হচ্ছে দুই দলের তৃতীয় ও শেষ টেস্ট। আজ সিডনির টেস্টের একাদশ জানিয়েছে পাকিস্তান। দ্বিতীয় টেস্টের একাদশ থেকে তারা দুটি পরিবর্তন এনেছে।

বিশ্রাম দেওয়া হয়েছে পেসার শাহিন শাহ আফ্রিদিকে। বাদ পড়েছেন ওপেনার ইমাম উল হক। এই দুজনের জায়গায় একাদশে জায়গা পেয়েছেন অফ স্পিনার সাজিদ খান ও অভিষেকের অপেক্ষায় থাকা সাইম আইয়ুব। ২১ বছর বয়সী সাইমের টি-টোয়েন্টি অভিষেক হয়েছে গত মার্চে।
প্রথম শ্রেণির রেকর্ডও বেশ স্বাস্থ্যকর তাঁর। ১৪ ম্যাচ খেলে ৪৬.৪৭ গড়ে এক হাজার ৬৯ রান করেছেন সাইম।

অন্যদিকে সাজিদ টেস্ট খেলবেন প্রায় দুই বছর পর। সর্বশেষ ২০২২ সালে অস্ট্রেলিয়ার পাকিস্তান সফরে লাহোর টেস্ট খেলেছিলেন তিনি।

তবে শেষ টেস্টেও একই একাদশ নিয়ে খেলতে নামবে স্বাগতিক অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নারের বিদায়ি সিরিজ এরই মধ্যে সিরিজ জয়ে রাঙিয়েছে অজিরা। শেষটাও জয় দিয়েই করতে চাইবে তারা।

সিডনি টেস্টের পাকিস্তান একাদশ
শান মাসুদ (অধিনায়ক), সাইম আইয়ুব, আবদুল্লাহ শফিক, বাবর আজম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, সালমান আলী আগা, সাজিদ খান, হাসান আলী মীর হামজা ও আমির জামাল।

বাংলাদেশ সময়: ১৫:৩৭:০১   ৪০৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


রোমাঞ্চকর লড়াইয়ে ব্রেন্টফোর্ডের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করল অ্যাস্টন ভিলা
চেলসির কাছে বিধ্বস্ত বোর্নমাউথ
হার দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল
চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলার বই : আমিনুল হক
ফুলহামের বর্ষসেরা একাডেমি খেলোয়াড় বাংলাদেশের ফারহান
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
আর্সেনালের সাথে ২০৩০ পর্যন্ত নতুন চুক্তি নবায়ন করলেন আর্তেতা
গোল ও জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি
চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলার বই সংযোজনের পরিকল্পনা
ঘরের মাঠে তুরস্ককে হারাল ইতালি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ