বীর মুক্তিযোদ্ধারা ভোট চাইছেন ঈগলের

প্রথম পাতা » ছবি গ্যালারী » বীর মুক্তিযোদ্ধারা ভোট চাইছেন ঈগলের
মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪



বীর মুক্তিযোদ্ধারা ভোট চাইছেন ঈগলের

জামালপুর প্রতিনিধি : আগামী ৭ জানুয়ারি জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে জামালপুর- ৪ সরিষাবাড়ী আসনে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে ঈগল প্রতীকে ভোট চাইলেন স্বতন্ত্র প্রার্থী ড. মুরাদ হাসান।

মঙ্গলবার(২ জানুয়ারি) দুপুরে উপজেলার পৌরসভাস্থ আরামনগর বাজার এলাকায় ছোটবড় বিভিন্ন দোকানপাটে ঘুরে ঘুরে ব্যবসায়ীদের কাছে মুরাদ হাসান তার (ঈগল) প্রতীকে ভোট প্রার্থনা সহ তিনি লিফলেট বিতরণ করেন।

এসময় মুরাদ হাসানের সাথে ছিলেন সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ,বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান লুলু, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মান্নান মানু সহ শতাধিক বীর মুক্তিযোদ্ধা ও নেতাকর্মী সমর্থকরা।

সঙ্গীয় বীর মুক্তিযোদ্ধারা বলেন, মুরাদ হাসান একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং সাবেক স্বাস্থ্য ও তথ্য প্রতিমন্ত্রী ছিলেন। তার জনপ্রিয়তা আগেও যেমন ছিল,এখনো তেমনি আছে। ঈগলের জয় জয় কার এখন চারদিক। ৭ জানুয়ারি ঈগল প্রতীকে সবাই আবারও ভোট দিয়ে মুরাদ হাসানকেই সংসদে পাঠাবে বলে আশা করছি।

বাংলাদেশ সময়: ১৫:৪৪:০৬   ৬৪১ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


এমপিদের প্রতি প্রধানমন্ত্রীর কড়া বার্তা: অপকর্মে জড়ালে কোনো ছাড় দেওয়া হবে না
লাল কার্ডে ভেঙে পড়ল লিভারপুল, ৩ গোলে জয় সিটির
আজকের রাশিফল
জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী
কালকিনিতে অবৈধ ৬ ড্রেজার ধ্বংস, একজনের কারাদণ্ড
সালথায় বরাদ্দের ২০০ বস্তা সার উধাও, ডিলারকে জরিমানা
সদরপুরে সপ্তম উপজেলা কাব ক্যাম্পুরী ও স্কাউটস সমাবেশ শুরু
ফরিদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগ, তদন্ত দাবি বঞ্চিতদের
ক্ষুদে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজনে ইছাপাশা মাদ্রাসার অভিভাবক সমাবেশ
আলফাডাঙ্গায় স্বচ্ছতার ভিত্তিতে সার ডিলার নিয়োগের দাবিতে যুবদলের সংবাদ সম্মেলন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ