যারা ভোটের বিরোধীতা করছে তারা দেশ ও গণতন্ত্রের শত্রু: নানক

প্রথম পাতা » ছবি গ্যালারী » যারা ভোটের বিরোধীতা করছে তারা দেশ ও গণতন্ত্রের শত্রু: নানক
রবিবার, ৭ জানুয়ারী ২০২৪



যারা ভোটের বিরোধীতা করছে তারা দেশ ও গণতন্ত্রের শত্রু: নানক

আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য এবং ঢাকা-১৩ আসনের নৌকার প্রার্থী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, যারা গণতন্ত্রের বিরোধিতা করছে, ভোটের বিরোধীতা করছে তারা দেশ ও গণতন্ত্রের শত্রু।
আজ রোববার সকালে বাদশা ফয়সল ইনস্টিটিউট স্কুল অ্যান্ড কলেজে নিজের ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
জাহাঙ্গীর কবির নানক বলেন, যারা রাজনৈতিকভাবে ভোটের বিরোধিতা করছে, তারা দেশের শত্রু-গণতন্ত্রের শত্রু। তাদের বৃদ্ধাঙ্গলি ও রেড কার্ড দেখিয়ে আজকে জনগণ উৎসবমুখর পরিবেশে ভোট কেন্দ্রে আসছে।
তিনি বলেন, যেহেতু শীতের সকাল তাই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়বে। অভূতপূর্ব, সুষ্ঠু সুন্দর পরিবেশে ভোট অনুষ্ঠিত হচ্ছে। ভোটাররা কেন্দ্রে আসছেন। ভোটারদের মধ্যে উৎসাহ উদ্দীপনা আছে।
তারা আমাকে বলেছেন, এতো সুন্দর পরিবেশে ভোট অনুষ্ঠিত হচ্ছে, আমরা অবাক হয়ে গেছি।
ভোটারদের উদ্দেশ্যে আওয়ামী লীগের এই নেতা বলেন, ভোটারদের বলবো, ভোট কেন্দ্রে আসুন, ভোট দিন আপনাদের জাতীয় দায়িত্ব পালন করুন।

বাংলাদেশ সময়: ১১:১১:৫৫   ৪৫৫ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ
মহাশূন্যে প্রথম পাড়ি জমাচ্ছে পাকিস্তান : সহযোগিতায় চীন
দেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে - চীফ হুইপ
বেতিসকে হারিয়ে ৫৮ বছর পর রিয়ালের রেকর্ড স্পর্শ বার্সেলোনার
বাংলাদেশে ৩৯০ কোটি টাকা বিনিয়োগ করবে কানাডা
তথ্যমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার ও দুই কমিশনারের সাক্ষাৎ
‘ভারতীয় শ্বশুর-শাশুড়িকে ভালোবাসি’, এইচ-১বি ভিসা বিতর্কে মন্তব্যের ব্যাখ্যা দিলেন ভ্যান্স
পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী
ময়মনসিংহে জেলা ভূমিসেবা কেন্দ্র উদ্বোধন
শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের শ্রদ্ধা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ