বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে চতুর্থবারের মতো নির্বাচিত সংসদ সদস্য ইকবালুর রহিমের শ্রদ্ধা

প্রথম পাতা » ছবি গ্যালারী » বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে চতুর্থবারের মতো নির্বাচিত সংসদ সদস্য ইকবালুর রহিমের শ্রদ্ধা
মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪



বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে চতুর্থবারের মতো নির্বাচিত সংসদ সদস্য ইকবালুর রহিমের শ্রদ্ধা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন দিনাজপুর-৩ আসনে চতুর্থবারের মতো নির্বাচিত সংসদ সদস্য এম ইকবালুর রহিম।
আজ মঙ্গলবার দুপুর দেড়টায় দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয় চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
এসময় তার সাথে দিনাজপুর শহর এবং সদর উপজেলা আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত থেকে তারাও শ্রদ্ধা নিবেদনে অংশগ্রহণ করেছেন।
শ্রদ্ধা নিবেদন শেষে তিনি উপস্থিত নেতাকর্মী ও সুধীজনের উদ্দেশ্যে দেয়া এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, দিনাজপুরের মানুষ তাকে ভোট দিয়ে চতুর্থবারের মতো জাতীয় সংসদ সদস্য নির্বাচিত করে যে ভালবাসা প্রদর্শন করেছেন, তাই সদর আসনে এলাকবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আল্লাহ যদি সহায় হয় তাহলে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রেখে এই শহরকে তিনি একটি মডেল শহর হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।
এরপর আজ বেলা আড়াইটায় তিনি সদর উপজেলার জালালপুর গ্রামে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর সাবেক সংসদ সদস্য এম. আব্দুর রহিম এডভোকেটের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা শেষে বঙ্গবন্ধু ও তাঁর শহিদ পরিবারসহ মরহুম জননেতা এম. আব্দুর রহিম এডভোকেটের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন- সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদ সরকার, পৌর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট এস এম শামীম আলম সরকার বাবু, সাধারণ সম্পাদক এনাম উল্লাহ জ্যামী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমিনুল ইসলামসহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:৫৯:৩৪   ৩৬৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজ বিশ্ব পর্যটন দিবস
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ইট চুরির অভিযোগে কুদ্দুসের দ্রুত গ্রেপ্তারের দাবি সাবেক এমপি নাসিরুলের!
বিএনপিকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না : ইকবাল হাসান মাহমুদ
৭৫ বছরের এশিয়ান গেমস ইতিহাসে রেকর্ড গড়লেন জাপানি খুদে অ্যাথলেট
নৈরাজ্য সৃষ্টিকারীদের ছাড় দেওয়া হবে না : তথ্যপ্রযুক্তিমন্ত্রী
দেশের মাটিতে ফ্যাসিবাদী অপশক্তিকে আর রাজনীতির সুযোগ নয় : স্বরাষ্ট্রমন্ত্রী
সোনারগাঁয়ে লাইসেন্স না থাকায় তিন খাবারের হোটেলকে জরিমানা
রক্ত ঝরার রাজনীতিতে আমরা আর ফিরে যেতে চাই না: মামুন মাহমুদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ