হুতিদের ক্ষেপণাস্ত্র ধ্বংস করার দাবি মার্কিন বাহিনীর

প্রথম পাতা » আন্তর্জাতিক » হুতিদের ক্ষেপণাস্ত্র ধ্বংস করার দাবি মার্কিন বাহিনীর
সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪



হুতিদের ক্ষেপণাস্ত্র ধ্বংস করার দাবি মার্কিন বাহিনীর

ইয়েমেন থেকে ছোড়া বিদ্রোহী গোষ্ঠী হুতিদের একটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে বলে দাবি করেছে মার্কিন নৌবাহিনী। দক্ষিণ লোহিত সাগরে থাকা এ বাহিনীর একটি যুদ্ধবিমান গুলি চালিয়ে ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করে বলে জানানো হয়।

রোববার (১৪ জানুয়ারি) মার্কিন সেনাবাহিনীর দেয়া এ তথ্য জানিয়েছে রয়টার্স।

গেলো বছরের ৭ অক্টোবর থেকে ইসরাইল-হামাস যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা চালাচ্ছে হুতিরা। তাদের দাবি, তারা হামাসকে সমর্থন জানিয়ে এ হামলা চালাচ্ছে। এখন পর্যন্ত ২৬টি জাহাজ লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্ট করা এক বিবৃতিতে ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, সর্বশেষ এ ঘটনায় কেউ আহত বা কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ইয়েমেনের বন্দর শহর হোদেইদার কাছে ক্ষেপণাস্ত্রটিকে ভূপাতিত করা হয়।

এর আগে, রোববার হুতিরা অভিযোগ করে, মার্কিন বিমানগুলোকে ইয়েমেনের আকাশসীমা এবং উপকূলীয় অঞ্চলের কাছাকাছি উড়তে দেখা গেছে।

এগুলোকে ‘শত্রু’ হিসেবে উল্লেখ করে হুতি মুখপাত্র মোহাম্মদ আবদুল সালাম বলেন, মার্কিন বিমানের এ ধরনের কার্যকলাপ জাতীয় সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন।

এদিকে, পণ্যবাহী জাহাজে হুতিদের একের পর এক হামলার জবাবে ইয়েমেনে পাল্টা হামলা চালাবে বলে জানিয়েছে পশ্চিমারা। এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাত থেকে শুক্রবার (১২ জানুয়ারি) ভোর পর্যন্ত ইয়েমেনের হুতিদের অবস্থান ও সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ব্রিটিশ এবং আমেরিকান বাহিনী। এছাড়াও ইয়েমেনের লোহিত সাগরের বন্দর শহর হোদেইদাতে বোমা হামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৩০:০৬   ২২৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ট্রাম্পকে ‘পাগল’ আখ্যা দিয়ে বিশ্বনেতাদের আলবারাদির হুঁশিয়ারি
ইরানের এখনই ‘বিজয় ঘোষণা’ করে যুদ্ধ শেষ করা উচিত: জাভেদ জারিফ
ইরান যুদ্ধের লক্ষ্য পূরণ, আর কী পাওয়ার আছে স্পষ্ট নয়: অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী
‘ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ড আইন’ পাশ ইসরাইলের, বিশ্বজুড়ে নিন্দা
ইরানের ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের জন্য হুমকি নয় : হেগসেথের স্বীকারোক্তি
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ইসলামাবাদে কূটনৈতিক অভ্যর্থনা অনুষ্ঠিত
ইসরায়েলে আহতের সংখ্যা বেড়ে ৬ হাজার ছাড়িয়েছে
যুক্তরাষ্ট্র স্থল আগ্রাসন চালালে ইরানের পক্ষে লড়বে রাশিয়ার চেচেন আর্মি
সংকটাপন্ন কিউবায় তেল পৌঁছাতে যাচ্ছে রুশ ট্যাংকার
‘পুতিন ইরানকে সাহায্য করছেন, অথচ নেতানিয়াহু রাশিয়া- ইউক্রেনের মধ্যে ভারসাম্য চান’

News 2 Narayanganj News Archive

আর্কাইভ