হুতিদের সঙ্গে যুদ্ধ চায় না যুক্তরাষ্ট্র: কিরবি

প্রথম পাতা » আন্তর্জাতিক » হুতিদের সঙ্গে যুদ্ধ চায় না যুক্তরাষ্ট্র: কিরবি
বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪



হুতিদের সঙ্গে যুদ্ধ চায় না যুক্তরাষ্ট্র: কিরবি

ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের সঙ্গে যুদ্ধ চায় না যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১৬ জানুয়ারি) হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি এ কথা বলেছেন। খবর রয়টার্সের।

হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি বলেছেন, ‘আমরা এ সংঘাতকে বৃদ্ধি করতে চাচ্ছি না। হুতিদের কাছে এখনো সঠিক পথ বেছে নেয়ার সময় আছে। আর তা হচ্ছে এই বেপরোয়া হামলা বন্ধ করা।’

গেল বছরের ৭ অক্টোবর থেকে হামাসের হামলার প্রতিবাদে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামলা চালাচ্ছে ইসরাইল। এরপর হামাসকে সমর্থন জানিয়ে নভেম্বর থেকে লোহিত সাগরে ইসরাইলি সংশ্লিষ্ট জাহাজগুলোতে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি। সবশেষ মঙ্গলবার (১৬ জানুয়ারি) ইসরাইলগামী মাল্টার পতাকাবাহী একটি জাহাজে হামলা চালিয়েছে হুতিরা। এতে কেউ হতাহত না হলেও জাহাজটির বেশ ক্ষয়ক্ষতি হয়।

এদিকে, পণ্যবাহী জাহাজে হুতিদের একের পর এক হামলার জবাবে ইয়েমেনে পাল্টা হামলা চালাচ্ছে পশ্চিমারা। এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাত থেকে শুক্রবার (১২ জানুয়ারি) ভোর পর্যন্ত ইয়েমেনের হুতিদের অবস্থান ও সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ব্রিটিশ এবং আমেরিকান বাহিনী। এছাড়াও ইয়েমেনের লোহিত সাগরের বন্দর শহর হোদেইদাতে বোমা হামলা করা হয়েছে। সবশেষ গতকাল হুতিদের জাহাজ-বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লক্ষ্য করে হামলা চালিয়েছে মার্কিন সেনাবাহিনী।

বাংলাদেশ সময়: ১১:৪৫:২৬   ৩১০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইইউতে ব্রিটেনকে স্বাগত জানালেন মাখোঁ
ইরানের সামরিক শক্তি ধ্বংসের দাবি মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর
ইথিওপিয়ায় তীব্র সংঘর্ষে নিহত ৫২, আহত ৭০০
ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের
ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে যা বললেন ট্রাম্প
কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশে মানবাধিকার ও সমতা নিশ্চিত করতে হবে: আইরিন খান
রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর আহ্বান পুনর্ব্যক্ত করলেন আইরিন খান
ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি
ইরানের বিমান সংস্থার ওপর মার্কিন নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি চায় ইরাক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ