সৌদি আরব হঠাৎ কেন মদের দোকান খুলছে?

প্রথম পাতা » আন্তর্জাতিক » সৌদি আরব হঠাৎ কেন মদের দোকান খুলছে?
শুক্রবার, ২৬ জানুয়ারী ২০২৪



সৌদি আরব হঠাৎ কেন মদের দোকান খুলছে?

সৌদি আরবে মদের দোকান খুলছে, সে খবর এরইমধ্যে জেনেছে বিশ্ববাসী। ৭০ বছরের বেশি সময় পর প্রথমবারের মতো মদের দোকান খোলা হচ্ছে মুসলিম বিশ্বের অন্যতম পরাক্রমশালী এ দেশটিতে। রাজধানী রিয়াদের কেন্দ্রস্থলের কাছে শুধুমাত্র বিদেশি কূটনীতিকদের জন্য হবে এই অ্যালকোহল শপ।

তেলের ওপর নির্ভরতা কমিয়ে পর্যটননির্ভর সৌদি আরব গড়ে তুলতে ভিশন ২০৩০ প্রকল্প হাতে নিয়েছে রিয়াদ, যার অন্যতম কারিগর যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এই প্রকল্পের আওতায় সৌদি আরবকে বিদেশিদের কাছে আকর্ষণীয় করে তুলতে গত কয়েক বছরে বিভিন্ন উদ্যোগ নিয়েছে দেশটি।

এবার মদের দোকান চালু হচ্ছে মুসলিম বিশ্বের অন্যতম পরাক্রমশালী দেশটিতে। বিবিসিসহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, ৭০ বছরের বেশি সময় পর প্রথমবারের মতো মদের দোকান খোলা হচ্ছে সৌদি আরবে। যার ক্রেতা হবেন কেবল বিদেশি কূটনীতিকরা।

আগামী কয়েক সপ্তাহের মধ্যেই রাজধানী রিয়াদের কেন্দ্রস্থলের কাছে কূটনীতিক পাড়ায় হবে এই মদের দোকান। এরইমধ্যে আইন সংশোধনের প্রস্তুতি নিচ্ছে সৌদি সরকার। বর্তমান আইন অনুযায়ী, মদ পান করলে কঠোর শাস্তির বিধান রয়েছে দেশটিতে।

জানা গেছে, মদের দোকান চালু হলেও সেটা চলবে কঠোর নিয়মের মধ্য দিয়ে। স্থানীয়রা সেখানে যেতে পারবেন না। এমনকি বিদেশি কূটনীতিক যারা আগ্রহ প্রকাশ করবেন, তাদেরকে আগেই একটি মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে হবে। কূটনীতিক বাদে অন্য বিদেশিরা এই পানশালায় যেতে পারবেন না।

এমনকি ভেতরে মেনে চলতে হবে পোশাক বিধি। ড্রাইভার বা অন্য কাউক পাঠিয়ে সেখান থেকে মদ কেনা যাবে না। একজন কতটুকু মদ কিনতে পারবেন, তার মাসিক কোটাও নির্ধারণ করে দেয়া হবে।

প্রসঙ্গত, বাদশাহ আবদুল আজিজের ছেলের গুলিতে এক ব্রিটিশ কূটনীতিক মারা যাওয়ার পর ১৯৫২ সালে আইন করে মদ বিক্রি নিষিদ্ধ করেছিল সৌদি আরব।

বাংলাদেশ সময়: ১২:২৭:০৮   ২৫৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ক্যালিফোর্নিয়ায় রাসায়নিক ট্যাংক বিস্ফোরণের শঙ্কা কমেছে
মার্কিন যুদ্ধবিমানে গুলি ও ড্রোন ভূপাতিতের দাবি আইআরজিসির
মালদ্বীপে অসুস্থ প্রবাসীর পাশে বাংলাদেশ হাইকমিশন
বেলজিয়ামে স্কুলবাসে ট্রেনের ধাক্কা, বহু হতাহত
হরমুজ পেরিয়ে চীন ও পাকিস্তানের পথে মধ্যপ্রাচ্যের জ্বালানিবাহী ট্যাংকার
চীনা প্রধানমন্ত্রী লি-শেহবাজ বৈঠক, মধ্যপ্রাচ্যে শান্তির জন্য যৌথ প্রচেষ্টার আহ্বান
ভেনেজুয়েলার পরবর্তী নির্বাচনে অংশ নেবেন মাচাদো
ইউক্রেনে ‘ওরেশনিক’ ক্ষেপণাস্ত্র ব্যবহারের কথা নিশ্চিত করেছে রাশিয়া
চীনের কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত বেড়ে ৯০
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ন্যাটো মিত্ররা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ