মাগুরার উন্নয়নে সহযোগিতা চাইলেন সংসদ সদস্য সাকিব আল হাসান

প্রথম পাতা » খুলনা » মাগুরার উন্নয়নে সহযোগিতা চাইলেন সংসদ সদস্য সাকিব আল হাসান
বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪



মাগুরার উন্নয়নে সহযোগিতা চাইলেন সংসদ সদস্য সাকিব আল হাসান

মাগুরার উন্নয়নে সকলের সহযোগিতা চেয়ে সংসদ সদস্য সাকিব আল হাসান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে বাংলাদেশকে দেখতে চান, আমরা যেন সেভাবে মাগুরার উন্নয়ন করতে পারি।
তিনি আজ বৃহস্পতিবার দুপুরে মাগুরা সদর উপজেলা মিলনায়তনে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সদর উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সাথে মতবিনিময় সভায় উপস্থিত হয়ে সকলকে সহযোগিতার আহ্বান জানান।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু, সহকারি কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী রাসেল, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রেজাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মিনতী রাণী দত্ত এবং সাকিব আল হাসনের পিতা মাশরুর রেজা কুটিল।

বাংলাদেশ সময়: ১৭:১৩:২৪   ৩১৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরে আসবে না : রাশেদ খান
ইজিবাইকে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর
খুলনায় বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দ্বার উম্মোচিত হবে : কেসিসি প্রশাসক
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বন্দুক-গোলাবারুদ উদ্ধার
বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের
শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে : রাশেদ খাঁন
খুলনায় ক্রিকেটের উন্মাদনা ; পর্দা উঠলো জাতীয় ক্রিকেট লিগের
অবৈধভাবে গ্যাস বিক্রি করায় চুয়াডাঙ্গায় ১ ব্যবসায়ীর জরিমানা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ