ড. ইউনূস ইস্যুতে সরকারের কোনো হাত নেই : আইনমন্ত্রী

প্রথম পাতা » চট্টগ্রাম » ড. ইউনূস ইস্যুতে সরকারের কোনো হাত নেই : আইনমন্ত্রী
শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৪



ড. ইউনূস ইস্যুতে সরকারের কোনো হাত নেই : আইনমন্ত্রী

ড. ইউনূস ইস্যুতে সরকারের কোনো হাত নেই বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ন্যাশনাল বোর্ড অব রেভিনিউ ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করেছে। স্বাধীন দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে মামলা করেছে। এখানে সরকারের কোনো হাত নেই।

বিএনপির আন্দোলনের ব্যাপারে তিনি বলেন, আপনারা নির্বাচন দেখেছেন, মানুষের স্বতঃস্ফূর্ততা দেখেছেন, মানুষের অংশগ্রহণ দেখেছেন। জনগণ প্রধানমন্ত্রীর উন্নয়নমূলক কাজের দিকেই মনোযোগ দিচ্ছে। বাংলাদেশে যেহেতু গণতন্ত্র আছে, তারা (বিএনপি) আন্দোলন করুক।

এ সময় আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন বাবুল, যুবলীগ নেতা আব্দুল মমিন বাবুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন নয়নসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী তার আরেক নির্বাচনী এলাকা কসবা উপজেলার উদ্দেশ্যে সড়কপথে আখাউড়া ত্যাগ করেন।

বাংলাদেশ সময়: ১৫:৫৬:৩৯   ৩৪৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


ফেনীতে প্রধানমন্ত্রীর প্রকল্প উদ্বোধনের ভেন্যু পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
বান্দরবানকে পর্যটনবান্ধব শহর হিসেবে গড়ে তুলতে চাই : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী
মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জলজ পরিবেশ রক্ষা করতে হবে : আবু সুফিয়ান এমপি
পাহাড়ে মানসম্মত শিক্ষার উন্নয়ন ও অর্থনীতি বিকাশে কাজ করছে সরকার : পার্বত্যমন্ত্রী
পার্বত্যাঞ্চলের শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রী বিশেষ বরাদ্দ দিয়েছেন
আমাদের অনেক শ্রম, ত্যাগ স্বীকার করতে হচ্ছে : এ্যানি
ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে মিলল ৫হাজার ভারতীয় মোবাইল ফোন ডিসপ্লে
একাত্তরের পরাজিত শক্তি এখনও দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত : মীর হেলাল
রেইনবো নেশন গড়ে তুলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণই সরকারের লক্ষ্য — পার্বত্য মন্ত্রী
এলএনজি সরবরাহ বাড়ায় স্বাভাবিক গ্যাস সরবরাহ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ