বাংলাদেশ জাতীয় দলের স্পন্সর রবি

প্রথম পাতা » খেলাধুলা » বাংলাদেশ জাতীয় দলের স্পন্সর রবি
শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৪



বাংলাদেশ জাতীয় দলের স্পন্সর রবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে স্পন্সর হিসেবে আবারও যুক্ত হলো রবি আজিয়াটা লিমিটেড। সাড়ে তিন বছরের জন্য টেলিকম সেবা প্রদানকারী প্রতিষ্ঠানটি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে চুক্তি করেছে।

চলতি মাস থেকেই চুক্তি কার্যকর হবে। যার মেয়াদ থাকবে আগামী ২০২৭ সালের জুলাই পর্যন্ত। এই সময়ে চুক্তি অনুসারে রবি ৫০ কোটি টাকা প্রদান করবে বিসিবিকে। আজ শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) মিরপুরে বিসিবির প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর করেছে দুই পক্ষ।

চুক্তির শর্ত অনুসারে, প্রতিদ্বন্দ্বী কোনো টেলিকম সেবা প্রদানকারী ব্র‍্যান্ডের সঙ্গে নতুন করে চুক্তি করতে পারবেন না ক্রিকেটাররা। তবে আগে যেসব চুক্তি হয়েছে, সেগুলোর মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত চলবে। সাকিব আল হাসানের সঙ্গে চুক্তি আছে গ্রামীণ ফোনের।

রবির এমডি ও সিইও রাজীব শেঠি বলেন, ‘এ দেশের ক্রিকেটের অনেক “প্রথম” সাফল্যের সঙ্গে রবির নামটি যুক্ত। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, রবির “পারবে তুমিও” চেতনায় উদ্দীপ্ত হয়ে টাইগাররা আগামীতেও বিশ্বমঞ্চে আরও বড় বড় সাফল্য বাংলাদেশের জন্য নিয়ে আসবে। বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে আবারও নিবিড়ভাবে যুক্ত হওয়ার সুযোগ পেয়ে রবি গর্বিত। সব বাধা পেরিয়ে সামনে এগোনোর এ রোমাঞ্চকর যাত্রায় রবিকে সব সময় পাশে পাবে বাংলাদেশ ক্রিকেট।’

বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজাম উদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘জাতীয় দলের স্পন্সর হিসেবে রবির মতো প্রতিষ্ঠানকে পাশে পেয়ে বিসিবি আনন্দিত। এ পার্টনারশিপের মাধ্যমে সামনের দিনে বাংলাদেশের ক্রিকেট নতুন উচ্চতায় পৌঁছে যাবে বলে আমরা প্রত্যাশা করি।’

দ্বিতীয়বারের মতো বিসিবির স্পন্সর হলো রবি। এর আগে ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত বিসিবির স্পন্সর হিসেবে যুক্ত ছিল রবি।

বাংলাদেশ সময়: ১৬:০১:০৭   ২৪৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ব্রেন্টফোর্ডকে উড়িয়ে শিরোপার লড়াইয়ে টিকে থাকল ম্যানসিটি
ঘরের মাঠে চেলসির কাছে পয়েন্ট খোয়ালো লিভারপুল
ফেলিক্সের হ্যাটট্রিক, রোনালদোর ১০০তম সৌদি গোল—আল নাসরের দাপুটে জয়
দুই দিনের সফরে ঢাকা এসেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী
ফরিদপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ‌১১ই মে
সাকার গোলে ২০ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আর্সেনাল
রাতে বায়ার্ন-পিএসজি মহারণ, জয়ের সমীকরণে এগিয়ে যে
ব্রাদার্সকে উড়িয়ে ফাইনালে বসুন্ধরা কিংস
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে লিজেন্ডস অব রূপগঞ্জের জয় ব্যাটে বলে সমান ফরিদপুরের সন্তান ‌ শিবলী
প্রতি বিদ্যালয়ে ক্রীড়া শিক্ষক নিয়োগ দেওয়া হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ