বর্তমান সরকার উন্নয়নের সুফল মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে: প্রতিমন্ত্রী রিমি

প্রথম পাতা » গাজীপুর » বর্তমান সরকার উন্নয়নের সুফল মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে: প্রতিমন্ত্রী রিমি
শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৪



বর্তমান সরকার উন্নয়নের সুফল মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে: প্রতিমন্ত্রী রিমি

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি বলেছেন, রাজনীতির অর্থ স্লোগান দেওয়া না, রাজনীতি মানে শুধু সভা-সমিতি করা না, রাজনীতি মানে হলো জনগণের উন্নয়ন। আমরা সেই উন্নয়নকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই।
শুক্রবার গাজীপুরের কাপাসিয়া উপজেলা ক্যানসার সেন্টার উদ্বোধন ও ক্যানসার প্রতিরোধে করণীয় বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিমিন হোসেন রিমি বলেন, মানুষকে সচেতন করাটাই হলো আমাদের বড় দায়িত্ব। যারা রাজনীতি করেন বা রাজনৈতিক দলের কর্মী তাদের প্রত্যেকের উচিত নিজ নিজ এলাকায় মানুষদের সচেতন করা। যদি আমরা তা করতে পারি, তাহলে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন, ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
তিনি আরো বলেন, ক্যানসার প্রতিরোধে প্রচুর শাকসবজি ও ফল খাবেন। আমরা বেশি করে ফল ও শাকসবজি খাব এবং চাষ করব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এক ইঞ্চি জমিও যেন খালি না থাকে। মানুষকে সচেতন করতে হবে, হাত পেতে নেওয়া থেকে নিজে তৈরি করে খাওয়া বেশি জরুরি। কর্ম আমাদের সবচেয়ে বড় ধর্ম। মানুষ মানুষের জন্য এই বিশ্বাস নিয়ে আমরা কাজ করব।
সভায় প্রধান আলোচক ছিলেন জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক পারভীন শাহিদা আখতার। উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমানত হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সিদ্দিকী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাজহারুল ইসলাম সেলিম, কাপাসিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুবকর মিয়া প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬:১৮:২১   ৪১৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গাজীপুর’র আরও খবর


প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ বানানো হবে: আমিনুল হক
হাসিনাকে গুম-খুন নিয়ে প্রশ্ন না করে অনেক সাংবাদিক তৈলমর্দনে ব্যস্ত ছিলেন: কাদের গনি
দেশে সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী
আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা, গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর
ডিপিডিটির সঙ্গে বিউএফটির সমঝোতা স্মারকে সই
প্রতিটি ছাত্র হবে একেকজন যোদ্ধা: জামায়াত আমির
বিআরটিসির নিজস্ব কারখানায় নির্মিত আধুনিক এসি বাস আমাদের সক্ষমতার প্রতীক - শেখ মইনউদ্দিন
নির্বাচন উপলক্ষে তিন বাহিনী প্রধানের গাজীপুর জেলা পরিদর্শন ও মতবিনিময়
গাজীপুরে বিকাশকর্মীকে গুলি করে ১৫ লাখ টাকা লুটের ঘটনায় গ্রেফতার ৩

News 2 Narayanganj News Archive

আর্কাইভ