উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী

প্রথম পাতা » চট্টগ্রাম » উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী
শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৪



উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী

কক্সবাজারের উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য মন্ত্রী ডাঃ সামন্ত লাল সেন।

আজ শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, বিভাগ এবং ইউনিট ঘুরে দেখেন এবং হাসপাতালে আগত রোগীদের সাথে কথা বলেন।

পরিদর্শন শেষে মন্ত্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সভায় তিনি হাসপাতালের বিভিন্ন সমস্যা সম্পর্কে জানতে চান এবং কর্মকর্তাদের দ্রুত সমাধানের নির্দেশ দেন।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার সকলের জন্য মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স একটি গুরুত্বপূর্ণ হাসপাতাল এবং এখানে রোগীদের ভালো চিকিৎসা সেবা প্রদান করা আমাদের কর্তব্য।

তিনি বলেন, জেলার হাসপাতালে ফ্লোরেও চিকিৎসার জন্য কাতরাচ্ছেন রোগীরা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে যথাযথ সেবা প্রদান করতে পারলে চাপ কমবে জেলার হাসপাতালে।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব আজিজুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) সাহান আরা বানু, পরিচালক ও লাইন ডাইরেক্টর (উপজেলা হেলথ কেয়ার) ডাঃ রিজওয়ানুর রহমান, পরিচালক হাসপাতাল ও ক্লিনিক সমূহ ডাঃ আবু হোসেন মঈনুল আহসান, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) চট্টগ্রাম বিভাগ ডাঃ মহিউদ্দীন এবং সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা।

স্বাস্থ্য মন্ত্রীর এই আকস্মিক পরিদর্শনে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে তৎপরতা বৃদ্ধি পেয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:৫৫:২৫   ৪২৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে : অর্থমন্ত্রী
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী
মৎস্য-প্রাণিসম্পদ খাতে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ