চীনের পূর্বাঞ্চলীয় নানজিংয়ে আগুনে অন্তত ১৫ জন নিহত

প্রথম পাতা » আন্তর্জাতিক » চীনের পূর্বাঞ্চলীয় নানজিংয়ে আগুনে অন্তত ১৫ জন নিহত
শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪



চীনের পূর্বাঞ্চলীয় নানজিংয়ে আগুনে অন্তত ১৫ জন নিহত

চীনের পূর্বাঞ্চলীয় নানজিংয়ে একটি আবাসিক ভবনে অগ্নিকান্ডে কমপক্ষে ১৫ জন নিহত এবং ৪৪ জন আহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ শনিবার এ কথা জানিয়েছে।
শুক্রবার সকালে অগ্নিকান্ডের সূত্রপাত হয়, কর্মকর্তারা এক সংবাদ সম্মেলনে বলেন, প্রাথমিক তদন্তে ইঙ্গিত করা হয়েছে, আগুনের সূত্রপাত ভবনের প্রথম তলায়, যেখানে বৈদ্যুতিক বাইক রাখা হয়েছিল।
ভবনটি নানজিং এর ইউহুতাই জেলায় অবস্থিত, আট মিলিয়নেরও বেশি লোকের এই শহরটি সাংহাই থেকে প্রায় ২৬০ কিলোমিটার (১৬২ মাইল) উত্তর-পশ্চিমে অবস্থিত।
কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল ৬:০০টা (২২০০ জিএমটি) নাগাদ আগুন নিভিয়ে ফেলা হয়েছে এবং শুক্রবার দুপুর ০২:০০ টার দিকে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শেষ হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩:৩৬:২০   ৩৩৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


বুধের কক্ষপথে প্রবেশ করেছে জাপান-ইউরোপের যৌথ মহাকাশযান
পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার
ইরান হামলার সিদ্ধান্ত ট্রাম্পের, সমর্থনের দায়িত্ব নিজের বললেন ভ্যান্স
ভারতের সামরিক প্রশিক্ষণকেন্দ্রে ক্ষেপণাস্ত্র অনুশীলনের সুযোগ পাচ্ছে জাপান
মিয়ানমারের গণহত্যার রায়ে ইসরায়েলের বিরুদ্ধে নতুন আইনি শঙ্কা
আইসিজের জেনোসাইড রায় প্রত্যাখ্যান করে ‘অন্যায়’ বলল মিয়ানমার
ভিসা ও মাস্টারকার্ডের সেবাদাতা প্রতিষ্ঠানে সাইবার হামলা
ইরান যুদ্ধে বিপুল অর্থ খরচ দেখাল যুক্তরাষ্ট্র: কমছে না ব্যয়, বাড়ছে শঙ্কা
ইসলাম হতে যাচ্ছে বিশ্বের বৃহত্তম ধর্ম
পুতিনের সঙ্গে বৈঠক, অনেক চমৎকার কিছুর প্রত্যাশা ট্রাম্পের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ