খালেদা জিয়া আগেই জানতেন পিলখানা হত্যাকাণ্ড ঘটবে: বিমানমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » খালেদা জিয়া আগেই জানতেন পিলখানা হত্যাকাণ্ড ঘটবে: বিমানমন্ত্রী
রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪



খালেদা জিয়া আগেই জানতেন পিলখানা হত্যাকাণ্ড ঘটবে: বিমানমন্ত্রী

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পিলখানায় নৃশংস হত্যাকাণ্ড ঘটবে আগেই জানতেন বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান।

রোববার (২৫ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে পিলখানা হত্যাকাণ্ডে সেনা কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন তিনি।

ফারুক খান বলেন, ‘এ ঘটনা সারা বিশ্বের সামরিক বাহিনীর ইতিহাসে দুঃখজনক। যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের স্বার্থে দ্রুত বিচার হোক আমরা সেটা চাই। এ ঘটনার নেপথ্যে যারা আছে, তাদের খুঁজে বের করা হবে।’

তিনি বলেন, ‘আমরা জানি, সেদিন ঘটনার কিছু আগে বেগম জিয়ার বাসা থেকে একটি কালো রঙের গাড়ি কোনো প্রোটকল না নিয়ে বেরিয়ে গেছে। এতে প্রমাণিত হয়ে তিনি জানতেন ঘটনা (পিলখানা হত্যাকাণ্ড) ঘটবে।’

মন্ত্রী বলেন, ‘দুটি মামলা হয়েছে–হত্যার ও বিস্ফোরক মামলা। বিচারের যে নিয়ম, তো আমাদের পালন করতে হবে। আশা করি যে, অতি দ্রুত এ মামলার মীমাংসা হবে এবং যারা দোষী তাদের কঠোরতম শাস্তি হবে।’

তিনি আরও বলেন, ‘এর সঙ্গে যারা যারা জড়িত সবার শাস্তি হবে এবং এমন ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সেটাই চাওয়া।’

বাংলাদেশ সময়: ১৪:৩৭:২২   ৩০৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বোয়ালমারীতে শিক্ষার্থীদের মাঝে পিংক বাইসাইকেল ও শিক্ষা উপকরণ বিতরণ, লাইব্রেরি উদ্বোধন
নারায়ণগঞ্জ সদরে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা কর্মশালা: ১৫ প্রতিষ্ঠানে ভেন্ডিং মেশিন বিতরণ
চিত্রশিল্পী নূর মোহাম্মদের ৪৪তম মৃত্যুবার্ষিকী আজ
মহাকাশে ভারতের স্যাটেলাইটের ধ্বংসাবশেষ থেকে যেভাবে রক্ষা পেল বাংলাদেশের স্যাটেলাইট
আগুনে পুড়ে ছাই ৪টি ষাঁড়, সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির সর্বস্বান্ত
মৃত্যুর আগে শেষ অনুষ্ঠানে যা বলেছিলেন নানা পাটেকার
নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক আজ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ