সেতুতেই তৈরি হবে সৌরবিদ্যুৎ!

প্রথম পাতা » আন্তর্জাতিক » সেতুতেই তৈরি হবে সৌরবিদ্যুৎ!
রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪



সেতুতেই তৈরি হবে সৌরবিদ্যুৎ!

গুজরাটে নবনির্মিত সুদর্শন সেতুর উদ্বোধন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোববার (২৫ ফেব্রুয়ারি) উদ্বোধন করা ২ দশমিক ৩ কিলোমিটার দীর্ঘ সেতুটি ভারতের দীর্ঘতম তারযুক্ত সেতু (ক্যাবল ব্রিজ)।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ২০১৭ সালে এই সেতুর ভিত্তিপ্রস্থর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী মোদি। প্রথমে জানা গিয়েছিল, এর নাম ‘সিগনেচার ব্রিজ’ দেয়া হবে। পরে তা বদলে ‘সুদর্শন সেতু’ করা হয়।

ভারতের কেন্দ্রীয় সরকার জানিয়েছে, সেতুটি তৈরিতে ব্যয় হয়েছে ৯৭৯ কোটি রুপি (প্রায় ১ হাজার ৩০০ কোটি টাকা)।

প্রতিবেদন মতে, চার লেনের সেতুটি গুজরাটের ওখা এবং বেইট দ্বারকা দ্বীপকে সংযুক্ত করবে। কেবলের মাধ্যমে ঝুলছে এই সেতু। এর ওপর বসানো রয়েছে সোলার প্যানেল, যা থেকে প্রতিদিন এক মেগাওয়াট সৌরবিদ্যুৎ তৈরি হবে।

সুদর্শন সেতুর মধ্যেই রয়েছে ফুটপাত। তার দু’পাশে ভগবত গীতার স্তোত্র এবং শ্রীকৃষ্ণের ছবি লাগানো হয়েছে।

সেতুটি বেইট দ্বারকা ওখা বন্দরের কাছে দ্বারকা শহর থেকে কমপক্ষে ৩০ কিলোমিটার দূরে অবস্থিত। সুদর্শন সেতু তৈরি হওয়ার আগে পুণ্যার্থীদের নৌকায় করে যাতায়াত করতে হতো। এখন সেই সমস্যার সমাধান হলো বলে দাবি করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪:৫০:৫৪   ৩৪১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


রসায়নে নোবেল জিতলেন হেনরি ও কেনসো
রাহুল-প্রিয়াঙ্কাকে আবারও আটক করল পুলিশ
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত
৭০ বছর পর আসাম থেকে ঢাকার পথে প্রথম কার্গো জাহাজ
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
আইপিইউ নির্বাহী কমিটিতে বাংলাদেশ থেকে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী নির্বাচিত
আইপিইউ এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন প্রায় দেড় হাজার অভিবাসী
সোমালিয়ায় ইসরায়েলিদের উপস্থিতি নিয়ে কড়া হুঁশিয়ারি প্রেসিডেন্ট হাসানের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ