এ সপ্তাহে ভারত থেকে পেঁয়াজ আসা শুরু হবে : বাণিজ্য প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » এ সপ্তাহে ভারত থেকে পেঁয়াজ আসা শুরু হবে : বাণিজ্য প্রতিমন্ত্রী
শনিবার, ২ মার্চ ২০২৪



এ সপ্তাহে ভারত থেকে পেঁয়াজ আসা শুরু হবে : বাণিজ্য প্রতিমন্ত্রী

ভারত থেকে চল‌তি সপ্তাহ থে‌কে ৫০ হাজার টন পেঁয়াজ আসা শুরু হ‌বে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। তিনি বলেছেন, এ সপ্তাহ থে‌কে ৫০ হাজার মে‌ট্রিক টন পেঁয়াজ ভারত থে‌কে আসা শুরু হ‌বে। আমা‌দের লক্ষ‌্য হ‌লো, রমজা‌নের আগে যেন ভোক্তাদের বে‌শি দামে নিত‌্যপ্রয়োজনীয় জি‌নিস কিন‌তে না হয়।

শ‌নিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনফারেন্স সেন্টারে অ্যাসোসিয়েশন অব গ্রাসরুট উইম্যান এন্টারপ্রেনারস বাংলাদেশ (এ‌জিডাব্লিউই‌বি) আয়োজিত অনুষ্ঠা‌ন শে‌ষে সাংবা‌দিক‌দের তিনি এ তথ‌্য জান‌ান।

আবুধাবিতে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডাব্লিউটিও) ১৩তম মন্ত্রী পর্যায়ের সম্মেলনে ভার‌তের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযুষ গয়ালের স‌ঙ্গে বৈঠক ক‌রে‌ছেন প্রতিমন্ত্রী।
বৈঠ‌কের প্রসঙ্গ তু‌লে ধ‌রে প্রতিমন্ত্রী বলেন, ডাব্লিউটিওতে ভার‌তের বা‌ণিজ‌্যমন্ত্রীর স‌ঙ্গে একটা মি‌টিং ছিল। সেখা‌নে উনি (পীযুষ গয়াল) ব‌সে চি‌ঠি ইস‌্যু করার নি‌র্দেশ দি‌য়ে‌ছেন। চি‌ঠি ইস‌্যু হ‌য়ে গেছে।
আমা‌দের হা‌তে চি‌ঠির ক‌পি এসে গে‌ছে। কাল‌ আমরা চি‌ঠি পে‌য়ে‌ছি।

গত ৭ থে‌কে ৯ ফেব্রুয়া‌রির দি‌ল্লি সফর ক‌রেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। ওই সফ‌রে পররাষ্ট্রমন্ত্রী ভার‌তের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযুষ গয়ালের স‌ঙ্গে বৈঠক ক‌রেন।
সেই বৈঠ‌কে ভারত‌ থেকে রমজানের আগে ৫০ হাজার টন পেঁয়াজ এবং এক লাখ টন চিনি আমদানির বিষয়ে আলোচনা করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৮:৫০:০৯   ৩৪৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারে জনগণকে সচেতন হতে হবে : আমানউল্লাহ আমান
সাবেক সংসদ-সদস্য ও বিএনপি’র বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ এর মৃত্যুতে স্পীকারের শোক
মাছের বৈচিত্র্য রক্ষা ও উৎপাদন বৃদ্ধিতে গবেষণার বিকল্প নেই : মৎস্যমন্ত্রী
ভিসা আবেদনকারীদের দালাল থেকে সতর্ক থাকার পরামর্শ ভারতীয় সহকারী হাইকমিশনারের
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
বাংলাদেশ ও কিরগিজস্তানের সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে অঙ্গীকার
বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ আর নেই
আলফাডাঙ্গায় জিয়া সৈনিক দলের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ