টেকনাফে ২ কেজি আইসসহ আটক ৩

প্রথম পাতা » চট্টগ্রাম » টেকনাফে ২ কেজি আইসসহ আটক ৩
মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪



টেকনাফে ২ কেজি আইসসহ আটক ৩

কক্সবাজারের টেকনাফের সাগর উপকূল থেকে মিয়ানমার থেকে আনা ২ কেজি ১২৭ গ্রাম ক্রিস্টাল মেথ আইস সহ ৩ জনকে আটক করেছে বিজিবি। এসময় একটি নৌকাও জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৫ মার্চ) সকাল ৯ টায় টেকনাফের সাবরাং ইউনিয়নের মুন্ডারডেইল ঘাটে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন বিজিবির টেকনাফস্থ অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।

আটকরা হলেন- সাবরাং ইউনিয়নের মুন্ডারডেইল এলাকার মৃত নাগু মিয়ার ছেলে মো. সমাছুল আলম (৪০), মৃত হামিদ হোসেনের ছেলে মো. সৈয়দ আলম (২৪) ও নুর কামালের ছেলে মো. আক্তার কামাল (২০)।

বিজিবির টেকনাফস্থ অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ জানান, গোপন তথ্যের ভিত্তিতে মিয়ানমার থেকে আনা এই মাদকের চালানটিসহ ৩ জনকে আটক করা হয়। এ ব্যাপারে মামলা করে আটক ৩ জনকে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।

তিনি বলেন, মিয়ানমারে সংঘাত চলাকালীন সময় ৮ লাখ ৩৪ হাজার ৯০০ ইয়াবাসহ ১৫ জনকে আটক করা হয়। একই সঙ্গে উদ্ধার করা হলো সাড়ে ৩ কেজি ক্রিস্টল মেথ আইসও।

বাংলাদেশ সময়: ১৫:৪৮:১৫   ৪৬৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী
মৎস্য-প্রাণিসম্পদ খাতে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর
জটিলতা কাটিয়ে আজ আসছে রুপপুরের পারমাণবিক জ্বালানি
জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখা উচিত: রাশেদ খাঁন
মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড
প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে
ফেনীর ৩ উপজেলার ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ