নারায়ণগঞ্জে শিশু জয়ন্ত হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জে শিশু জয়ন্ত হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড
মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪



নারায়ণগঞ্জে শিশু জয়ন্ত হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শিশু জয়ন্ত হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক উম্মে সারাবন তহুরা এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রূপগঞ্জের মঙ্গলকালী এলাকার সিরাজুল ইসলামের ছেলে শাহীন (৩৫), বলাইনগর এলাকার জাহাঙ্গীরের ছেলে আলমগীর (২৭), বনিয়াদি এলাকার রাজকুমারের ছেলে অনিক চন্দ্র দাস (২৭) ও একই এলাকার সন্তোষ চন্দ্র দাসের ছেলে আশিক চন্দ্র দাস (৩০)। তাদের মধ্যে শুধু অনিক চন্দ্র দাস রায় ঘোষণার সময়ে উপস্থিত ছিলেন।

মামলার বরাত দিয়ে নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, ২০১৮ সালের ৫ জুন শিশু জয়ন্তকে অপহরণ করে মুক্তিপণ দাবি করে আসামিরা। মুক্তিপণের টাকা না পেয়ে শিশু জয়ন্তকে একটি টিনের ঘরে আটকে রেখে হত্যা করা হয়।

তিনি আরও বলেন, এ ঘটনায় মামলা দায়েরের পর আদালত সাক্ষী প্রমাণের ভিত্তিতে আজ এ রায় ঘোষণা করেছেন। রায়ে ৪ আসামির মৃত্যুদণ্ড ঘোষণা করেছেন আদালত। এ সময় একজন আসামি হাজির থাকলেও বাকিরা পলাতক ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:০১:০৪   ৪৪২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিরাজগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন অধ্যক্ষ শরীফুল ইসলাম
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
শারদীয় দুর্গাপূজার ছুটি ২০-২২ অক্টোবর
প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে কাজ করতে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ন্যায়বিচার চাইলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী
বিশ্বের অন্যতম উৎপাদন কেন্দ্র হতে চায় বাংলাদেশ : শামা ওবায়েদ
৮ বছর পর নারায়ণগঞ্জ সদরে কাব ক্যাম্পুরী, অংশ নেবে ৫৫০ শিশু
সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-সিএনজিসহ গ্রেপ্তার ৬

News 2 Narayanganj News Archive

আর্কাইভ