বাঙালি প্রেমী বঙ্গবন্ধুর বজ্রকণ্ঠস্বর পশ্চিম পাকিস্তানিদের হৃদপিণ্ড কাঁপিয়ে দিয়েছিল: পার্বত্য প্রতিমন্ত্রী

প্রথম পাতা » চট্টগ্রাম » বাঙালি প্রেমী বঙ্গবন্ধুর বজ্রকণ্ঠস্বর পশ্চিম পাকিস্তানিদের হৃদপিণ্ড কাঁপিয়ে দিয়েছিল: পার্বত্য প্রতিমন্ত্রী
বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪



বাঙালি প্রেমী বঙ্গবন্ধুর বজ্রকণ্ঠস্বর পশ্চিম পাকিস্তানিদের হৃদপিণ্ড কাঁপিয়ে দিয়েছিল: পার্বত্য প্রতিমন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেছেন, ১৯৭১ সালের ৭ই মার্চ বাঙালিপ্রেমী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর বজ্রকণ্ঠস্বর পশ্চিম পাকিস্তানিদের হৃদপিণ্ড কাঁপিয়ে দিয়েছিল। বঙ্গবন্ধুর এই অমোঘ ঘোষণাটিই ১৯৭১ সালের জনযুদ্ধের মাধ্যমে পশ্চিম পাকিস্তানি হানাদার বাহিনীকে এদেশ থেকে হটিয়ে দিয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশে রূপ দিয়েছিল।

আজ খাগড়াছড়ি টাউন হল প্রাঙ্গণে খাগড়াছড়ি জেলা প্রশাসনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সেখানে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ এখন বিশ্বের ঐতিহ্য ও অনন্য দলিলে পরিণত হয়েছে। তিনি বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ এবং তার কর্ম ও আদর্শ অনুসরণ করে সকলকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।

খাগড়াছড়ি স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক নাজমুল আরা সুলতানা’র সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রহিচ উদ্দিন, জেলা পরিষদ সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স’র নির্বাহী কর্মকর্তা শ্রী কৃষ্ণ চন্দ্র চাকমা, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মোঃ শানে আলম প্রমুখ।

পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

বাংলাদেশ সময়: ২২:৩২:৪৩   ৩৩২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


বান্দরবানকে পর্যটনবান্ধব শহর হিসেবে গড়ে তুলতে চাই : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী
মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জলজ পরিবেশ রক্ষা করতে হবে : আবু সুফিয়ান এমপি
পাহাড়ে মানসম্মত শিক্ষার উন্নয়ন ও অর্থনীতি বিকাশে কাজ করছে সরকার : পার্বত্যমন্ত্রী
পার্বত্যাঞ্চলের শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রী বিশেষ বরাদ্দ দিয়েছেন
আমাদের অনেক শ্রম, ত্যাগ স্বীকার করতে হচ্ছে : এ্যানি
ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে মিলল ৫হাজার ভারতীয় মোবাইল ফোন ডিসপ্লে
একাত্তরের পরাজিত শক্তি এখনও দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত : মীর হেলাল
রেইনবো নেশন গড়ে তুলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণই সরকারের লক্ষ্য — পার্বত্য মন্ত্রী
এলএনজি সরবরাহ বাড়ায় স্বাভাবিক গ্যাস সরবরাহ
নদীর তীর রক্ষা কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে : পানিসম্পদমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ