বাংলাদেশের পানি সম্পদ ব্যবস্থাপনায় ৭১ মিলিয়ন ডলার ঋণ দেবে এডিবি

প্রথম পাতা » অর্থনীতি » বাংলাদেশের পানি সম্পদ ব্যবস্থাপনায় ৭১ মিলিয়ন ডলার ঋণ দেবে এডিবি
বুধবার, ১৩ মার্চ ২০২৪



বাংলাদেশের পানি সম্পদ ব্যবস্থাপনায় ৭১ মিলিয়ন ডলার ঋণ দেবে এডিবি

গ্রামীণপর্যায়ে বন্যা নিয়ন্ত্রণ, সেচ ও পানিসম্পদ ব্যবস্থাপনার উন্নয়নের জন্য এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কাছ থেকে ৭১ মিলিয়ন ডলারের ঋণ অনুমোদন পেয়েছে বাংলাদেশ।

আজ বুধবার (১৩ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ঋণ অনুমোদনের এ তথ্য জানিয়েছে এডিবি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের গোপালগঞ্জ ও মাদারীপুর জেলার গ্রামীণপর্যায়ে বন্যা নিয়ন্ত্রণ, সেচ ও পানিসম্পদ ব্যবস্থাপনার উন্নয়নে ৭১ মিলিয়ন বা ৭ কোটি ১০ লাখ ডলার ঋণ অনুমোদন দেওয়া হয়েছে।

এডিবি জানায়, বৈশ্বিক জলবায়ু ঝুঁকি সূচকের ভিত্তিতে জলবায়ু ঝুঁকির দিক থেকে বাংলাদেশের অবস্থান সপ্তম। কার্যকরী অভিযোজন ব্যবস্থা ব্যতীত জলবায়ুর পরিবর্তনশীলতা এবং এর চরম প্রভাবের কারণে দেশটি ২০৫০ সালের মধ্যে কৃষি মোট দেশজ উৎপাদনের প্রায় ৩০ শতাংশ হারাতে পারে। বিশেষ করে যেসব নারীরা জীবিকা নির্বাহের জন্য জলবায়ু ও সংবেদনশীল কৃষি অনুশীলন এবং প্রাকৃতিক সম্পদের ওপর নির্ভর করেন, তারা ক্ষতিগ্রস্ত হতে পারেন।

এডিবির সিনিয়র প্রকল্প ব্যবস্থাপনা বিশেষজ্ঞ পুষ্কর শ্রীবাস্তব বলেন, প্রকল্পটি এডিবি অর্থায়নকৃত সাউথওয়েস্ট এরিয়া ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট প্রজেক্টের অন্তর্ভুক্ত। এর মাধ্যমে বাংলাদেশের গ্রামীণ এলাকায় দারিদ্র্যতা কমানোর পাশাপাশি উত্পাদনশীলতা বাড়াবে। বিশেষ করে নারী ও দুর্বল জনগোষ্ঠীর জন্য টেকসই জীবিকা নিশ্চিতে সহায়তা করবে।

প্রকল্পটির মাধ্যমে ৬ লাখের বেশি মানুষ উপকৃত হবে জানিয়ে তিনি আরও বলেন, এই প্রকল্পটি সমন্বিত পানি ব্যবস্থাপনা পরিকল্পনার উন্নয়ন ও প্রসার ঘটাবে। পানি ব্যবস্থাপনা সংস্থাগুলোর জন্য প্রশিক্ষণ কেন্দ্র এবং অন্যান্য সামাজিক পরিকাঠামো নির্মাণ করবে।

এ ছাড়া প্রকল্পটি বাংলাদেশের পানিসম্পদ ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়াতে, কার্যক্রম তদারকি করতে এবং এসব সংস্থার ক্রিয়াকলাপে জলবায়ু অভিযোজনকে সংহত করতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সক্ষমতা বাড়াবে বলে জানিয়েছেন এডিবির এ প্রকল্প ব্যবস্থাপনা বিশেষজ্ঞ।

বাংলাদেশ সময়: ১৫:২১:৪৫   ৩৪২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতি ও সফট পাওয়ার হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার: অর্থমন্ত্রী
সাইবার সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স
মূল্যস্ফীতির চাপে থাকা মানুষের দুর্ভোগ কমাবে ফ্যামিলি কার্ড: তিতুমীর
নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী
এনজিও, বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি : অর্থমন্ত্রী
এক বছরের মধ্যে পুঁজিবাজারের চেহারা বদলে যাবে : অর্থমন্ত্রী
পুঁজিবাজারকে খুচরা বিনিয়োগকারী নির্ভরতা থেকে প্রাতিষ্ঠানিক করতে হবে : অর্থমন্ত্রী
বাংলাকিউআরে ৯০ দিনে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ
অস্ট্রিয়ার ওইইবির সঙ্গে প্রাইম ব্যাংকের ঋণচু্ক্তি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ