গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর সাথে রিহ্যাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর সাথে রিহ্যাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সাক্ষাৎ
শনিবার, ১৬ মার্চ ২০২৪



গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর সাথে রিহ্যাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সাক্ষাৎ

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সাথে বৃহস্পতিবার সচিবালয়ে রিয়েল এস্টেট এন্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এর সভাপতি মো. ওয়াহিদুজ্জামানের নেতৃত্বে সংগঠনটির নবনির্বাচিত প্রতিনিধিরা সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে রিহ্যাবের প্রতিনিধিরা দেশের আবাসন শিল্পে বিদ্যমান সমস্যা ও তা উত্তরণের বিভিন্ন পন্থা সম্পর্কে আলোচনা করেন। বিশেষ করে ডিটেইলড এরিয়া প্ল্যান (ড্যাপ) অনুযায়ী বিদ্যমান ফ্লোর এরিয়ার রেশিও (ফার) তুলনামূলক কম থাকায় হাইরাইজ এপার্টমেন্ট নির্মাণ বাধাগ্রস্ত হচ্ছে এবং এতে ফ্ল্যাটের মূল্য দ্রুত বৃদ্ধি পাচ্ছে বলে তারা মন্ত্রীকে অবহিত করেন।
মন্ত্রী তাদের কথা মনোযোগের সাথে শোনেন এবং আবাসন খাতে বিদ্যমান সমস্যা সমাধানে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।

বাংলাদেশ সময়: ০:০০:৫১   ৩১২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ীতে পৃথক স্থানে বোমা সদৃশ বস্তু উদ্ধার, নিষ্ক্রিয় করল পুলিশ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই : প্রতিমন্ত্রী নুরুল হক
গুজব ছড়ানোকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে : আইজিপি
কালকিনিতে আ.লীগ-বিএনপি সংঘর্ষ: ককটেল বিস্ফোরণ ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ
রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল থাকবে : বাণিজ্যমন্ত্রী
মঙ্গলবার সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ, থাকবেন প্রধানমন্ত্রী
পতিত শক্তির রাজনীতিতে ফেরার প্রশ্নে আমরা সবাই এক: স্বরাষ্ট্রমন্ত্রী
সৃজনশীল অর্থনীতি ও রিভার্স ব্রেইন ড্রেইনের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান অর্থমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ