গাইবান্ধায় শুটারগান ও গুলিসহ গ্রেফতার ৩

প্রথম পাতা » ছবি গ্যালারী » গাইবান্ধায় শুটারগান ও গুলিসহ গ্রেফতার ৩
শনিবার, ১৬ মার্চ ২০২৪



গাইবান্ধায় শুটারগান ও গুলিসহ গ্রেফতার ৩

গাইবান্ধায় শুটারগান ও তাজা গুলিসহ তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার (১৪ মার্চ) ভোররাতে সদর উপজেলার ১০ নং ঘাঘোয়া ইউনিয়নের সরকারপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছে থেকে একটি দেশীয় একনলা শুটারগান ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

শুক্রবার (১৫ মার্চ) দুপুরে গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. কামাল হোসেন, পিপিএম।

গ্রেফতার ব্যক্তিরা হলেন: ১০ নম্বর ঘাঘোয়া ইউনিয়নের উত্তর সরকারপাড়া গ্রামের মৃত নূরনবী মিয়ার ছেলে আসাদুজ্জামান হিরু (৫৫), দাড়িয়াপুর গ্রামের মৃত আসমত মিয়ার ছেলে মোজাম্মেল (৫২) এবং উত্তর ঘাগোয়া সরকারপাড়া গ্রামের মৃত কছিমুদ্দিনের ছেলে খোকা মিয়া (৬০)।

এ সময় পুলিশ সুপার বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে সদর উপজেলার উত্তর ঘাগোয়া সরকারপাড়া গ্রামের জাকির হোসেন ওরফে জাফরুলের দড়জা জানালা বিহীন নির্মাণাধীন একটি বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কালো রংয়ের একটি দেশীয় এক নলা বিশিষ্ট ওয়ান শুটারগান ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এ সময় আসাদুজ্জামান হিরুকে আটক করা হয় এবং তার স্বীকারোক্তি অনুযায়ী আরও দুই জন গ্রেফতার করা হয়।’

তিনি আরও বলেন, ‘আসামিদের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে আদালতে আগের বিভিন্ন অপরাধের আরও চারটি মামলা চলমান আছে।’

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম হোসেন (ক্রাইম এন্ড অপস), অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) ধ্রুব জ্যোতির্ময়, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান সরকার উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১১:৪৫:৪৭   ২৯৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ফতুল্লায় ৪৬ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাহুল-প্রিয়াঙ্কাকে আবারও আটক করল পুলিশ
এবারের দুর্গাপূজা আমাদের জন্য অগ্নিপরীক্ষা: ডিএমপি কমিশনার
সরকারের অন্ধ বিরোধিতা না করে ভালো কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার
দুর্গাপূজায় উৎসবমুখর পরিবেশ নিশ্চিতে কাজ করবে পুলিশ
এনজিও, বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি : অর্থমন্ত্রী
সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৬ষ্ঠ বৈঠক অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ