বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীই আত্মনির্ভরশীল জাতি তৈরি করবে : শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী

প্রথম পাতা » চট্টগ্রাম » বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীই আত্মনির্ভরশীল জাতি তৈরি করবে : শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী
রবিবার, ১৭ মার্চ ২০২৪



বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীই আত্মনির্ভরশীল জাতি তৈরি করবে : শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীই আত্মনির্ভরশীল জাতি তৈরি করবে। বঙ্গবন্ধুর যাপিত জীবন ও বর্ণাঢ্য রাজনৈতিক ইতিহাস সকলের মাঝে ছড়িয়ে দিতে হবে।
তিনি আজ রাজধানীর তোপখানা রোডস্থ চট্টগ্রাম ভবনে চট্টগ্রাম সমিতি, ঢাকা’র উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত বঙ্গবন্ধু শিশু কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ কথা বলেন।
নজরুল ইসলাম বলেন, স্কুলের শিক্ষার্থীদের মধ্যে ছোট থেকেই বঙ্গবন্ধুর আদর্শ ও চর্চা বাড়াতে হবে। বঙ্গবন্ধু, স্বাধীনতা, মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে সন্তানদেরকে বঙ্গবন্ধুর “অসমাপ্ত আত্মজীবনী” গ্রন্থটি পড়তে অভিভাবকদের উদ্বুদ্ধ করতে হবে।
চিত্রাংকন প্রতিযোগিতায় শিশু- কিশোররা বঙ্গবন্ধু এবং বাংলাদেশের গ্রামীণ দৃশ্য রং-তুলির আঁচড়ে ফুটিয়ে তোলে। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় ও কেক কাটা হয়।
চট্টগ্রাম সমিতি ঢাকা’র সভাপতি মোহাম্মদ মুসলিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৩৯:৪১   ২৭৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


মানুষের কল্যাণ নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : স্বরাষ্ট্রমন্ত্রী
সমন্বিত উদ্যোগে বন্যা দুর্গতদের দোরগোড়ায় সেবা পৌঁছাতে হবে: প্রতিমন্ত্রী মীর হেলাল
কাপ্তাই হ্রদে বাড়ছে পানি, ৬ ইঞ্চি করে খোলা হলো সব জলকপাট
বন্যায় ক্ষতিগ্রস্ত নারী উদ্যোক্তাদের ক্ষুদ্র ঋণের এক মাসের কিস্তি ও সুদ মওকুফ করেছে সরকার : পার্বত্য প্রতিমন্ত্রী
দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের চাষাবাদে ফেরাতে সরকার সহায়তা অব্যাহত রাখবে: কৃষিমন্ত্রী
বন্যাদুর্গতদের পুনর্বাসন করবে সরকার: প্রতিমন্ত্রী মীর হেলাল
বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী
বন্যা পরবর্তী পুনর্বাসনে কাজ করছে সরকার : দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী
ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সহায়তা থেকে বঞ্চিত হবে না : জ্বালানি প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ