বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে মেয়র আইভীর শ্রদ্ধা

প্রথম পাতা » ছবি গ্যালারী » বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে মেয়র আইভীর শ্রদ্ধা
রবিবার, ১৭ মার্চ ২০২৪



বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে মেয়র আইভীর শ্রদ্ধা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শ্রদ্ধা জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। রবিবার (১৭ মার্চ) সকালে নগরীর ২ নং রেলগেইট এলাকার বঙ্গবন্ধু চত্বরে স্থাপিত জাতির পিতার আবক্ষ ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এসময় সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভীর সাথে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আব্দুল আজিজ, নির্বাহী প্রকৌশলী মো. আজগর হোসেন, কাউন্সিলর মোখলেছুর রহমান চৌধুরী, মনিরুজ্জামান মনির, সংরক্ষিত কাউন্সিলর শাওন অংকন, জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আসাদুজ্জামানসহ প্রমুখ।

এছাড়া, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেনসহ সকল কর্মকর্তারা বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত পাইকপাড়া মিউচুয়াল ক্লাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

বাংলাদেশ সময়: ২২:৫৪:১৫   ৩৮২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, দুর্গাপূজায় সর্বাত্মক নিরাপত্তা দেবে সরকার : ত্রাণমন্ত্রী
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় দরকার সহনশীল অর্থনীতি : পরিবেশমন্ত্রী
চিংড়ি রপ্তানি বাড়াতে পরিবেশবান্ধব উৎপাদনে জোর বাণিজ্যমন্ত্রীর
সোনারগাঁয়ে মেঘনা নদীতে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
রূপগঞ্জে পরিত্যক্ত দোকান থেকে ৫৯০ ইয়াবাসহ গ্রেপ্তার ৪
সিদ্ধিরগঞ্জে সড়ক ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন নাসিক প্রশাসকের
বিদ্যুৎ খাতে অর্থায়ন বাড়াতে চীনা ব্যাংকের প্রতি আহ্বান জ্বালানিমন্ত্রীর
সরিষাবাড়ীতে যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান বাবুল মিঞা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ