মসজিদে নববিতে গিয়ে অঝোরে কাঁদলেন বলিউড অভিনেত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » মসজিদে নববিতে গিয়ে অঝোরে কাঁদলেন বলিউড অভিনেত্রী
বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪



মসজিদে নববিতে গিয়ে অঝোরে কাঁদলেন বলিউড অভিনেত্রী

ভারতীয় অভিনেত্রী ও মডেল গওহর খান সম্প্রতি স্বামী-সন্তান নিয়ে মসজিদে নববিতে ইফতার করেছেন। সেখানে গিয়ে আবেগী হয়ে পড়েন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই সময়ের একটি ভিডিও প্রকাশ করলে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।

সেখানে দেখা গেছে, ইফতার করছেন তিনি। খেজুর ও পানির বোতল এগিয়ে দিচ্ছেন তার স্বামী জায়েদ দরবার। এ সময় খেজুর মুখে দিয়ে কেঁদে ফেলেন অভিনেত্রী।

ভিডিওর ক্যাপশনে অভিনেত্রীর স্বামী জায়েদ লেখেন, ‘আপনি কতবার এখানে এসেছেন তা কোনো বিষয় না। কিন্তু যখনই আপনি এখানে পৌঁছাবেন, তখনই আবেগপ্রবণ হয়ে পড়বেন। তবে হৃদয়ে ইমান নিয়ে আসতে হবে। যখন আপনার সন্তান প্রথমবার মসজিদে নববিতে গিয়ে হাত নাড়ে, তখন সেই অনুভূতিকে কীভাবে ব্যাখ্যা করবেন।’

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, স্বামী-সন্তানকে নিয়ে সোমবার (১৮ মার্চ) সৌদি আরবের মদিনায় গেছেন গওহর খান। পুত্রকে নিয়ে এটাই তাদের প্রথম মদিনা সফর। সেখানে গিয়েই মসজিদে নববিতে ইফতার করেন অভিনেত্রী।

উল্লেখ্য, ২০২০ সালে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার জায়েদ দরবারকে বিয়ে করেন গওহর খান। ২০২২ সালের ১০ মে পুত্রসন্তানের মা হন এ অভিনেত্রী। তিনি মডেলিং দিয়ে মিডিয়াতে আসেন। পরে ২০০৯ সালে যশরাজ ফিল্মস-এর রকেট সিং: সেলসম্যান অব দ্য ইয়ার চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ১২:০০:০২   ২৭৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নগরায়ণের মাঝে ব্যতিক্রমী উদ্যোগ: শিক্ষক-সাংবাদিকদের প্রশংসায় ভাসল কালকিনির ছাদ বাগান
চরভদ্রাসনে পদ্মার অবৈধ বাঁধ উচ্ছেদ, পুড়িয়ে ধ্বংস ২০টি চায়না জাল
আইনজীবীদের মানবিকতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান আইনমন্ত্রীর
ভূমি অফিসে অতিরিক্ত অর্থ আদায় বন্ধের নির্দেশ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের
আমদানি কমিয়ে কৃষিপণ্য রফতানিতে সক্ষমতা বাড়াতে চায় সরকার
স্কাউটিং তরুণদের মাদক ও সামাজিক বৈষম্য থেকে দূরে রাখে: ত্রাণমন্ত্রী
শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে: রিজভী
মাদক প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সমন্বিত উদ্যোগ জরুরি
‎দেশের জন্য প্রাণ দিলেন তিতাস,স্বজনদের আহাজারিতে ভারী নগরকান্দার আকাশ
সৌদি-পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিতে তুরস্কের পার্লামেন্টের সায়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ