রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দূর্ঘটনাস্থল পরিদর্শন

প্রথম পাতা » ছবি গ্যালারী » রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দূর্ঘটনাস্থল পরিদর্শন
শনিবার, ২৩ মার্চ ২০২৪



রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দূর্ঘটনাস্থল পরিদর্শন

দ্বাদশ জাতীয় সংসদের ‘রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র সভাপতি এ. বি. এম ফজলে করিম চৌধুরী কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলাধীন তেজের বাজার এলাকায় সম্প্রতি ঘটিত বাংলাদেশ রেলওয়ের দূর্ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরিদর্শনকালে কমিটির সদস্য ও রেলপথ মন্ত্রী মোঃ জিল্লুল হাকিম, মোঃ শফিকুর রহমান ও মোছাঃ নুরুন নাহার বেগম অংশগ্রহণ করেন।

রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দূর্ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন শেষে দুর্যোগ পর্যালোচনা ও মতবিনিময় সভায় বলেন, তদন্তের মাধ্যমে ট্রেন দূর্ঘটনার কারণ খতিয়ে দেখা হবে। এ ক্ষেত্রে রেলের কোন গাফিলতি ছিল কি না তা তদন্ত সাপেক্ষে দোষীদের বিচারের আওতায় আনতে হবে।

এ. বি. এম ফজলে করিম চৌধুরী বলেন, এ ধরণের ঘটনা ভবিষ্যতে যেন আর না ঘটে সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে এবং ত্রুটি বিচ্যুতি সংশোধনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। কমিটি দোষীদের শাস্তি নিশ্চিত করে স্বচ্ছতা নিয়ে কাজ করতে চায়।

তিনি আরও বলেন, দূর্ঘটনার দিনে স্থানীয় জনগণের আন্তরিক সহযোগিতার ফলে আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের গন্তব্যে পাঠানোয় সহায়তা করায় এলাকাবাসী ও স্থানীয় নেতৃবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জানাচ্ছি।

পরিদর্শন ও মতবিনিময় সভায় রেলপথ মন্ত্রণালয়ের সচিব, মহাপরিচালক, মহাব্যবস্থাপক, কুমিল্লা জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ মন্ত্রণালয় ও বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় এর সংশ্লিষ্ট কর্মকর্তাগণ, স্থানীয় নির্বাচিত প্রতিনিধিগণ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:১১:১১   ৩৪০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
পিএসসি সংস্কারসহ ১৩ দফা দাবি ছাত্রশিবিরের
মজুরি বোর্ড যৌক্তিক ও ন্যায্য মজুরি নির্ধারণ করবে : মাহদী আমিন
মানুষের মত প্রকাশের স্বাধীনতা ও নিরাপদ জীবন নিশ্চিত করতে কাজ করবে সংসদীয় ককাস
ভ্যাকসিন উৎপাদনে আমদানিনির্ভরতা কমিয়ে সক্ষমতা অর্জন করতে হবে - মৎস্য প্রতিমন্ত্রী
বিএনপির গুণ্ডারা শ্রমিক পেটাতে হকিস্টিক নিয়ে রাস্তায় নেমেছে: নাহিদ
খাদ্য অপচয় রোধে সমন্বিত জাতীয় কৌশল প্রণয়নের আহ্বান খাদ্যমন্ত্রীর
সাইবার সুরক্ষা (সংশোধন) আইনের খসড়া চূড়ান্ত করতে সাংবাদিকদের মতামতকে গুরুত্ব দেয়া হচ্ছে
অবকাঠামো ও বিনিয়োগে সিআরসিসির সহযোগিতা জোরদারের আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
এ বছর সারের আমদানি বাড়ানো হবে - কৃষিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ