উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী রফিকের গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী রফিকের গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ
শনিবার, ২৩ মার্চ ২০২৪



উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী রফিকের গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ

জামালপুর প্রতিনিধি : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলাম রফিক গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ করেছেন।

শনিবার (২৩ মার্চ) দিনব্যাপী পৌরসভার বাসস্ট্যান্ড, শিমলাবাজার, আমতলা, রেলওয়ে স্টেশন, মুক্তিযোদ্ধা সংসদ, প্রেসক্লাব চত্বর, আরামনগর বাজারসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ করেন।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সদস্য ময়নুল হোসেন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি রইস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আজমত আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হুদা বাবু, পোগলদিঘা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিজান প্রমুখ।

এ সময় চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক পথসভায় বলেন, দীর্ঘদিন ধরে উপজেলার সর্বস্তরের মানুষদের সাথে রয়েছি। দরিদ্র অসহায় মানুষদের সহায়তা করে যাচ্ছি। এ সহায়তার হাত যেন চলমান রাখতে পারি। তাই আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আমি গণসংযোগ করছি। সব জায়গায় সাধারণ মানুষের সাড়া পাচ্ছি। আমি সকলের দোয়া ও সহযোগিতা চাই।

বাংলাদেশ সময়: ২৩:১৪:৪০   ৪৪৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
পিএসসি সংস্কারসহ ১৩ দফা দাবি ছাত্রশিবিরের
মজুরি বোর্ড যৌক্তিক ও ন্যায্য মজুরি নির্ধারণ করবে : মাহদী আমিন
মানুষের মত প্রকাশের স্বাধীনতা ও নিরাপদ জীবন নিশ্চিত করতে কাজ করবে সংসদীয় ককাস
ভ্যাকসিন উৎপাদনে আমদানিনির্ভরতা কমিয়ে সক্ষমতা অর্জন করতে হবে - মৎস্য প্রতিমন্ত্রী
বিএনপির গুণ্ডারা শ্রমিক পেটাতে হকিস্টিক নিয়ে রাস্তায় নেমেছে: নাহিদ
খাদ্য অপচয় রোধে সমন্বিত জাতীয় কৌশল প্রণয়নের আহ্বান খাদ্যমন্ত্রীর
সাইবার সুরক্ষা (সংশোধন) আইনের খসড়া চূড়ান্ত করতে সাংবাদিকদের মতামতকে গুরুত্ব দেয়া হচ্ছে
অবকাঠামো ও বিনিয়োগে সিআরসিসির সহযোগিতা জোরদারের আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
এ বছর সারের আমদানি বাড়ানো হবে - কৃষিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ