রূপগঞ্জ কাঁচাবাজারে ভয়াবহ আগুন

প্রথম পাতা » ছবি গ্যালারী » রূপগঞ্জ কাঁচাবাজারে ভয়াবহ আগুন
রবিবার, ২৪ মার্চ ২০২৪



রূপগঞ্জ কাঁচাবাজারে ভয়াবহ আগুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতায় কাঁচাবাজারে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় আজ রবিবার ভোর সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের কন্ট্রোল অপারেটর ফরহাদুল আলম বিষয়টি নিশ্চিত করেন।

তবে এই আগুনে প্রায় দুই শতাধিক দোকানের কয়েকশ কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে দাবি ব্যবসায়ীদের।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন আহাম্মেদ বলেন, রাত ৪টার দিকে আগুনের খবর পায়। এরপর ১৫ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের আড়াইহাজার, কাঞ্চন নদী, ডেমরা, ও পূর্বাচল ফায়ার স্টেশনের কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পৌনে দুই ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, আগুনে এখনো হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১১:৪৭:৪৪   ৪২৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
জেলা ও দায়রা জজের নেতৃত্বে আদালত প্রাঙ্গণে ডেঙ্গু প্রতিরোধ অভিযান
সোনারগাঁয়ে ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ও ধ্বংস
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় শিশুসহ নিহত ৯
রোমাঞ্চকর লড়াইয়ে ব্রেন্টফোর্ডের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করল অ্যাস্টন ভিলা
শিক্ষার্থীদের গুণগত শিক্ষা নিশ্চিত করতে হবে: ভূমিমন্ত্রী
আবহমানকাল থেকেই বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ : তথ্য প্রতিমন্ত্রী
চেলসির কাছে বিধ্বস্ত বোর্নমাউথ
কালকিনিতে দুই গ্রুপের সংঘর্ষ ও হাত বোমা বিস্ফোরণ, আহত-৩

News 2 Narayanganj News Archive

আর্কাইভ