রাষ্ট্রীয় সফরে রানিকে নিয়ে ঢাকায় ভুটানের রাজা

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাষ্ট্রীয় সফরে রানিকে নিয়ে ঢাকায় ভুটানের রাজা
সোমবার, ২৫ মার্চ ২০২৪



রাষ্ট্রীয় সফরে রানিকে নিয়ে ঢাকায় ভুটানের রাজা

চার দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা পৌঁছেছেন ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক। তার সাথে এসেছে রানি জেৎসুন পেমা। সোমবার (২৫ মার্চ) সকাল ১০টা ১২ মিনিটে ড্রুক এয়ারের একটি বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা।

বিমানবন্দরে ভুটানের রাজাকে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। টানা চতুর্থবারের মতো আওয়ামী লীগ সরকার গঠনের পর কোনো রাষ্ট্রপ্রধানের এটিই প্রথম বাংলাদেশ সফর। পরিবারের সদস্যরা ছাড়াও ভুটানের রাজার সফরসঙ্গী হয়েছেন দেশটির মন্ত্রিসভার সদস্য ও সরকারি উচ্চপদস্থ কর্মকর্তারা।

প্রায় এক যুগ পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে স্বাধীনতা দিবস উদযাপনের আনুষ্ঠানিকতায় যোগ দিতে বাংলাদেশ সফরে এসেছেন ভুটানের রাজা। পাশাপাশি উচ্চপর্যায়ের বেশ কিছু বৈঠকেও অংশ নেবেন তিনি।

এই সফরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সাথে পৃথক বৈঠক করবেন রাজা ওয়াংচুক। এছাড়া স্বাক্ষর হতে পারে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগসহ অন্তত ৩টি সমঝোতা স্মারক।

বাংলাদেশ সময়: ১১:৫৪:৪০   ২৯৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ জনপ্রশাসন উপদেষ্টার
আর কোনো ফ্যাসিস্টের উত্থান চাই না: মামুন মাহমুদ
তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল
‘আমি জাগলে মধুখালী ঘুমাবে, আমি ঘুমালে তাদের জাগতে হবে’: ইউএনও
জামালপুরে ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির উদ্দেশ্যে মজুত, ১০ হাজার টাকা জরিমানা
পোগলদিঘা ইউপিতে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত: নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কার্যভার গ্রহণ
ফরিদপুরে ডা. জাহিদ মেমোরিয়াল শিশু হাসপাতাল পরিদর্শনে এমপি চৌধুরী নায়াব ইউসুফ
ফরিদপুর জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
৩১ বছরের অপেক্ষার অবসান, শিক্ষার আলোয় জেগে উঠল চর আঁড়িয়াল খাঁ উচ্চ বিদ্যালয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ